• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’ বাস্তবায়নে উদ্যোগ, সভায় প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই গণঅভ্যুত্থান জুলাই মাসে ফিকে হয়ে গেছে: নাজমুল হাসান

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৭ জুলাই ২০২৬, ০১:১৪ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান জুলাই মাসে ফিকে হয়ে গেছে: নাজমুল হাসান

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ মেঘনা উপজেলা শাখার উদ্যোগে ‘জুলাই জাগরণ: রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক নাজমুল হাসান।

অনুষ্ঠানের শুরুতে তিনি জুলাই-আগস্টের ছাত্র-নাগরিক গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান জুলাই মাসে ফিকে হয়ে গেছে।’

নাজমুল হাসান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও ইতিহাস যথাযথভাবে তুলে ধরা হচ্ছে না, যা উদ্বেগের বিষয়। তিনি দাবি করেন, গণঅভ্যুত্থান নিয়ে যত কম আলোচনা হবে, আওয়ামী লীগের প্রচারণা তত বেশি বিস্তারের সুযোগ পাবে।

তিনি আরও বলেন, আন্দোলনের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং শেখ হাসিনা সরকারের সময়কার নির্যাতন-নিপীড়নের ঘটনাগুলো বেশি করে মানুষের সামনে তুলে ধরতে হবে, যাতে নতুন প্রজন্ম প্রকৃত ইতিহাস জানতে পারে।

বক্তব্যে নাজমুল হাসান মেঘনা উপজেলার বিভিন্ন জনদুর্ভোগের বিষয়ও তুলে ধরেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যাচ্ছে না। হাসপাতালের পরিবেশ উন্নয়ন এবং মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

এ ছাড়া উপজেলার প্রধান সড়কের বেহাল অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, উন্নয়নকাজের জন্য বরাদ্দ থাকলেও দীর্ঘ সময় ধরে কাজ শেষ হয়নি। এতে সাধারণ মানুষ, প্রবীণ এবং গর্ভবতী নারীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন। দ্রুত সড়ক নির্মাণকাজ শেষ করার দাবি জানান তিনি।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও মাদকের বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নাজমুল হাসান। তিনি বলেন, সাম্প্রতিক কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা যায়নি। একসময় অবৈধ বালু উত্তোলন বড় সমস্যা হলেও বর্তমানে মাদকই উপজেলার প্রধান সংকটে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

প্রশাসনের প্রতি প্রতিটি মহল্লা ও ইউনিয়নভিত্তিক মাদকবিরোধী দল গঠন এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

মেঘনা উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আমির ইসলাম রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে রূপমিয়া হোসাইন রাজ, মোখলেছুর রহমান, কাইয়ুম হাসান এবং স্থানীয় ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
গাজী নজরুলের পদত্যাগ দাবিতে শ্যামনগরে ফের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ
ফাইল ছবি
চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু আর নেই
ছবি: ভিওডি বাংলা
ভবদহের জলাবদ্ধতা নিরসনে মন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি