• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’ বাস্তবায়নে উদ্যোগ, সভায় প্রতিমন্ত্রী ইশরাক

বিচার ও সংস্কারের প্রশ্নে কোনো আপস নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী

  ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ:  ২৭ জুলাই ২০২৬, ০১:৩৬ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা। সেই লক্ষ্য বাস্তবায়নে আওয়ামী লীগের বিচার এবং প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার সম্পন্ন করা জরুরি। বিচার ও সংস্কারের প্রশ্নে দল কোনো ধরনের আপস করবে না বলেও তিনি মন্তব্য করেন।

রোববার (২৬ জুলাই) বিকেলে ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় এনসিপির আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে বিচার নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে। তিনি অভিযোগ করেন, নির্বাচন-পরবর্তী সময়ে বিভিন্ন সরকারি ও স্থানীয় প্রতিষ্ঠানে দলীয় প্রভাব বিস্তার করা হয়েছে। এর ফলে রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে এবং প্রত্যাশিত পরিবর্তনের পরিবর্তে পুরোনো রাজনৈতিক সংস্কৃতি টিকিয়ে রাখার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ। বিচার ও সংস্কারের প্রশ্নে কোনো আপস করা হবে না। জনগণের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া হলে দল রাজপথে আন্দোলন গড়ে তুলবে।

বিএনপির এক কর্মীকে চোখ উপড়ে ফেলার হুমকির অভিযোগের প্রসঙ্গ টেনে নাসীরুদ্দীন বলেন, জুলাই আন্দোলনে অনেকেই চোখ হারিয়েছেন এবং অনেকে এখনো চিকিৎসাধীন। এ ধরনের হুমকির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। পাশাপাশি রাজনৈতিক মতভিন্নতা থাকলেও ভয়ভীতি, সহিংসতা ও সন্ত্রাসের মাধ্যমে কাউকে দমিয়ে রাখার সংস্কৃতি গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জনগণের উচিত সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত নন—এমন সৎ, যোগ্য ও জবাবদিহিমূলক ব্যক্তিদের নির্বাচিত করা। এতে স্থানীয় সরকার আরও কার্যকর হবে এবং জনগণ কাঙ্ক্ষিত সেবা পাবে।

এ সময় তিনি আসন্ন তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে এনসিপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী প্রকৌশলী শহিদুল ইসলামের পক্ষে ভোট চান। একই সঙ্গে বলেন, নির্বাচনের আগে বা পরে ওই প্রার্থীর বিরুদ্ধে কোনো অনিয়ম, দুর্নীতি বা অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে দল তার বিরুদ্ধেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেবে।

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ, ময়মনসিংহ জেলা এনসিপির আহ্বায়ক এ টি এম মাহবুব আলম, সদস্যসচিব জসিম উদ্দিন, মহানগর সদস্যসচিব ইকরাম এলাহী খান, জাতীয় যুবশক্তির ময়মনসিংহ জেলা আহ্বায়ক ফয়সাল ফারনিম এবং জাতীয় ছাত্রশক্তি ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক আলী হোসেন।

ময়মনসিংহ মহানগর এনসিপির যুগ্ম আহ্বায়ক ফুয়াদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ পথসভায় দলীয় নেতাকর্মী, স্থানীয় সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সভা শেষে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
গাজী নজরুলের পদত্যাগ দাবিতে শ্যামনগরে ফের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ
ফাইল ছবি
চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু আর নেই
ছবি: ভিওডি বাংলা
ভবদহের জলাবদ্ধতা নিরসনে মন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি