সোনারগাঁয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল প্রস্তুতিকালে ১২ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের শিরাবো এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে এশিয়ান হাইওয়ে সড়কে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি মিছিলের প্রস্তুতি নিচ্ছিল ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া দেন। একপর্যায়ে পালিয়ে যাওয়ার সময় তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশের সহায়তায় ১২ জনকে আটক করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।
গ্রেপ্তারকৃতরা হলো- রায়হান মিয়া, শাওন শেখ, রাব্বী মিয়া, বিজয় পাল, সূর্যদেব চন্দ্র পাল, ঈশান সাহা, রাজ সাহা, রুদ্র দেব, আবির হাসান, শাহরিয়ার হাসান, ইমন মিয়া এবং যোবায়ের হোসেন। তারা সবাই নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ ও নোয়াখালীর বিভিন্ন এলাকার বাসিন্দা।
তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. জসিমউদ্দিন জানান, মিছিলের প্রস্তুতিকালে স্থানীয়দের সহায়তায় ১২ জন ছাত্রলীগকর্মীকে আটক করে থানায় সোপর্দ করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়।
ভিওডি বাংলা/বিন্দু









মন্তব্য