• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

এনসিপির সংবাদ সম্মেলন

গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৮ জুলাই ২০২৬, ০২:৫৯ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের একের পর এক ঝটিকা মিছিলের ঘটনায় পুলিশের নির্লিপ্ততার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা অ্যাডভোকেট আলী নাসের খান। 

তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, মিছিল করছেন ও অর্থায়ন করছেন; অথচ পুলিশ তাদের গ্রেফতার করছে না। এছাড়া গাছা থানা আওয়ামী লীগ নেতা আব্দুর রহিমকে দুবার গ্রেফতারের পরও ছেড়ে দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) গাজীপুর মহানগরীর শহীদ বরকত সরণীতে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। 

আলী নাসের খান বলেন, দেশের জনতা বুকের তাজা রক্ত দিয়ে গাজীপুরকে ফ্যাসিস্টমুক্ত করেছে, অথচ এখন নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতারা প্রকাশ্যে মিছিল করছে। পুলিশ আগে থেকেই তথ্য পেয়েও এসব মিছিল ঠেকাতে পারছে না।

গাজীপুরে সাম্প্রতিক কয়েকটি মিছিলের উল্লেখ করে তিনি বলেন, ২১ মে গাছা থানায় যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ২১ জুন বাসন থানায় মহানগর ছাত্রলীগ, ৩ জুলাই রাজেন্দ্রপুরে ছাত্রলীগ, ১৬ জুলাই বাসন থানায় ছাত্রলীগ এবং সর্বশেষ ২৬ জুলাই গাছা এলাকায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা মিছিল করেছেন। এসব মিছিলের সময় পুলিশকে আগেই অবহিত করা হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন।

এনসিপি নেতা বলেন, আওয়ামী লীগের এসব মিছিলের বিষয়ে পুলিশ, জেলা পুলিশ ও মহানগর পুলিশকে সুনির্দিষ্ট তথ্য দেওয়া হয়েছে। ওসিরা মিছিলের সময় জানতেন। তারপরও তারা কিভাবে মিছিল প্রতিহত করতে পারলেন না এবং নিষিদ্ধ সংগঠনের সংগঠকদের গ্রেফতার করলেন না—এ প্রশ্নের জবাব দিতে হবে।

আওয়ামী লীগ নেতা আব্দুর রহিমের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আব্দুর রহিম আওয়ামী লীগের অর্থদাতা ও সংশ্লিষ্ট ব্যক্তি। পুলিশ তাকে দুবার গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে সিআর ও জিআর মামলা রয়েছে, কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয়েছে। 

ওলামা লীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি কথিত মাওলানা ইসমাইল প্রসঙ্গে আলী নাসের খান বলেন- হত্যা, নারী নির্যাতনসহ বিভিন্ন মামলার আসামি এবং চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগে অভিযুক্ত ওই নেতা গাজীপুর মহানগরের সাতাইশসহ বিভিন্ন এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাকে গ্রেফতার করছে না। তার অভিযোগ, নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন মিছিলেও ওই ব্যক্তি অর্থায়ন করছেন।

নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের দ্রুত গ্রেফতার, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত এবং জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে গাজীপুর মহানগর যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম তারেক, জাতীয় কৃষকশক্তির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান খোকন, মহানগর যুবশক্তির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম মাস্টার, গাছা থানা যুবশক্তির আহ্বায়ক আবু বকর সিদ্দিকসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু
উন্নয়ন ও সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও। ছবি: ভিওডি বাংলা
উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও
ছবি: ভিওডি বাংলা
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল