খ্যাতনামা কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, সমালোচক ও অনুবাদক আহমদ ছফার ২৫তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার (২৮ জুলাই)। ২০০১ সালের এই দিনে অসুস্থ অবস্থায় ঢাকা কমিউনিটি হাসপাতালে নেওয়ার পথে আহমদ ছফার মৃত্যু হয়।
আহমদ ছফার জন্ম ১৯৪৩ সালের ৩০ জুন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া গ্রামে। চট্টগ্রামে স্কুল ও কলেজের লেখাপড়া শেষে ছফা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ ডিগ্রি অর্জন করেন তিনি।একাধারে গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, সমালোচনা, অনুবাদ ও শিশুসাহিত্যে অবদান রেখে নিজেকে প্রতিষ্ঠা করেন তিনি। বিভিন্ন সময় সাহিত্য-সাময়িকপত্র সম্পাদনা করেন।
আহমদ ছফার উপন্যাসগুলো হলো- সূর্য তুমি সাথী (১৯৬৭), উদ্ধার (১৯৭৫), একজন আলী কেনানের উত্থান-পতন (১৯৮৯), অলাতচক্র (১৯৯০), ওঙ্কার (১৯৯৩), গাভীবৃত্তান্ত (১৯৯৪), অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী (১৯৯৬), পুষ্পবৃক্ষ ও বিহঙ্গপুরাণ (১৯৯৬)। ছফার গল্পগ্রন্থ- নিহত নক্ষত্র (১৯৬৯)। ছফার কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে- জল্লাদ সময়, একটি প্রবীণ বটের কাছে প্রার্থনা, লেনিন ঘুমোবে এবার। তিনি ছিলেন দক্ষ এবং উদ্যমী সংগঠক।
স্বাধীনতাত্তোর বাংলাদেশে আহমদ শরীফের নেতৃত্বে বাংলাদেশ লেখক শিবির গড়ায় মুখ্য ভূমিকা পালন করেন তিনি।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবার ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচিতে রয়েছে, রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর কবর জেয়ারত ও শ্রদ্ধা নিবদন, স্মরণসভা প্রভৃতি।
ভিওডি বাংলা/বিন্দু









মন্তব্য