• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৬

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৮ জুলাই ২০২৬, ০৩:২৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৬ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

নিয়াজ মেহেদী বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ ৫১৬ জনকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে- ডিএমপির রমনা বিভাগ কর্তৃক ৩৫ জন, লালবাগ বিভাগ ৩০ জন, ওয়ারী বিভাগ ৪৬ জন, মতিঝিল বিভাগ ৯৬ জন, তেজগাঁও বিভাগ ৭৯ জন, মিরপুর বিভাগ ১১৫ জন, গুলশান বিভাগ ৫১ জন, উত্তরা বিভাগ ৫১ জন, গোয়েন্দা বিভাগ কর্তৃক ১২ জন ও সিটিটিসি কর্তৃক একজনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের হেফাজত থেকে ১১ কেজি গাঁজা, ২ হাজার ২৩১টি ইয়াবা, ২ গ্রাম হেরোইন, ৬টি মোবাইলফোন, দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি, একটি চাকু, মাদক বিক্রির নগদ ১০ হাজার ১৫০ টাকা ও দুজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান নিয়াজ মেহেদী।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন
ছবি: সংগৃহীত
তদবির করতে এসে ‘ভুয়া বিসিএস কর্মকর্তা’ আটক
নজরুল ইসলাম
সাতক্ষীরার সাবেক এমপি নজরুল গ্রেপ্তার