• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কমেছে সবকটি সূচক

পতনের মুখে পুঁজিবাজার

   ৪ মার্চ ২০২৫, ০৪:৪৮ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

চলতি সপ্তাহের লেনদেনের শুরু থেকেই পতনের মুখে পড়ে ঢাকা এবং চট্টগ্রামের পুঁজিবাজার, যার ধারা বজায় আছে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে এসেও। মঙ্গলবার (৪ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২৬ পয়েন্ট। এতে করে তিন দিনে ডিএসই সূচক হারিয়েছে ৫৩ পয়েন্ট।

গত সপ্তাহে শেষ কার্যদিবস ২৭ ফেব্রুয়ারি ডিএসই'র প্রধান সূচক ছিল ৫২৪৭ পয়েন্ট যা মঙ্গলবার এসে নেমেছে ৫১৯৪ পয়েন্টে। ঢাকার বাজারে অন্য দুই সূচক শরীয়া ভিত্তিক ডিএসইএস কমেছে ৪ এবং বাছাইকৃত শেয়ারের সূচক ডিএস-৩০ কমেছে ৮ পয়েন্ট।

সূচক কমার পাশাপাশি কমেছে লেনদেনও। দিনের শেয়ার ক্রয়-বিক্রয় শেষে মোট লেনদেন দাঁড়িয়েছে ৩৩৮ কোটি টাকায়, যা গতদিন ছিল ৩৮১ কোটি টাকা। লেনদেনে অংশ নেয়া ৩৯৬ কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্র ৬৫ কোম্পানির। বাকি ২৬৭ কোম্পানির দাম কমেছে এবং অপরিবর্তিত আছে ৬৪ কোম্পানির শেয়ারের দাম।

ক্যাটাগরির হিসাবে ‘এ’, ‘বি’ এবং ‘জেড’- তিন ক্যাটাগরিরই বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ছিল নিম্নমুখী। অন্যদিকে লেনদেনে অংশ নেয়া ৩৭ মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২, কমেছে ১৫ এবং অপরিবর্তিত আছে ২০ কোম্পানির শেয়ারের দাম।

মূল ইনডেক্স বাদে ডিএসই'র এসএমই সূচকেও রীতিমতো ধস নেমেছে। লেনদেন শেষে ডিএসএমইএক্স কমেছে ২৩ পয়েন্ট, যা গতদিনের থেকে ২ দশমিক ৩৩ শতাংশ কম।

সূচকে কমার পাশাপাশি ক্ষুদ্র এবং মধ্যম আকারের তালিকাভুক্ত এসব কোম্পানির শেয়ার লেনদেনও ঠেকেছে তলানিতে; মোট ১ কোটি ৮১ লাখ টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা গতদিন ছিল ৫ কোটি ৪৬ লাখ টাকা।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে ৯ দশমিক ৫২ শতাংশ দাম বেড়ে শীর্ষে আছে ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালস লিমিটেড। অন্যদিকে ৭ দশমিক ৯৬ শতাংশ দাম হারিয়ে তলানিতে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড।

এদিন ব্লক মার্কেটে মোট ২০ কোম্পানি ৮ কোটি টাকায় ১৭ লাখ শেয়ার বিক্রি করেছে। এরমধ্যে এসিআই লিমিটেড সর্বোচ্চ ১ লাখ ৫০ হাজার শেয়ার ২ কোটি ৪৭ লাখ টাকায় বিক্রি করেছে।

ঢাকার পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও (সিএসই) বড় পতনের মুখে পড়েছে। সারাদিনের লেনদেনে সিএসই'র সার্বিক সূচক কমেছে ৮২ পয়েন্ট। লেনদেনে অংশ নেয়া ২২৭ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫১, কমেছে ১৪৯ এবং অপরিবর্তিত আছে ২৭ কোম্পানির শেয়ারের দাম। 

তবে সূচক কমলেও গতদিনের তুলনায় লেনদেন কিছুটা বেড়েছে সিএসইতে। মঙ্গলবার সিএসইতে মোট ৪ কোটি ৩৭ লাখ টাকার লেনদেন হয়েছে, যা গতদিন ছিল ৩ কোটি ৩১ লাখ টাকা।

৯ দশমিক ৯৭ শতাংশ দাম বেড়ে সিএসই'র শীর্ষ শেয়ারে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ল্যাম্পস পিএলসি। অন্যদিকে ৯ দশমিক ৯৮ শতাংশ দাম হারিয়ে তলানিতে প্যারামাউন্ট ইনস্যুরেন্স পিএলসি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রথমবারের মতো ভ্যাটসহ সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯০১৩ টাকা
প্রথমবারের মতো ভ্যাটসহ সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯০১৩ টাকা
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন