• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

শপথ নিয়েই নিজ দপ্তরে নতুন শিক্ষা উপদেষ্টা

   ৫ মার্চ ২০২৫, ০৩:৪৬ পি.এম.

নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েই নিজ দপ্তরে এসেছেন নতুন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। বুধবার (৫ মার্চ) বেলা ১২টার দিকে তিনি সচিবালয়ে যান। 

এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি গণমাধ্যমের সঙ্গে সাম্প্রতিক নানা ইস্যুতে তিনি কথা বলেন। এতদিন ধরে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টার দায়িত্ব পালন করে আসা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদও এসময় উপস্থিত ছিলেন। এখন তিনি শুধু পরিকল্পনার দায়িত্ব সামলাবেন।

ওয়াহিদউদ্দিন এ প্রসঙ্গে বলেন, যার কাছে দায়িত্ব দিচ্ছি আমি আশাবাদী। শিক্ষায় আশু সমাধান করতে হয়। আমি এখন অনেকটা ভারমুক্ত। পরিকল্পনার কথা এখানে বলছি না। পরিকল্পনায় আরো বেশি মনোযোগ দিতে পারবো।

তিনি জানান, মার্চের ১০ তারিখের মধ্যে দেশের সব জায়গায় বই পৌঁছে যাবে।

ওয়াহিদউদ্দিন বলেন, ১৫ বছরের বঞ্চনা এ বছরের বাজেট দিয়ে মেটানো সম্ভব নয়, অর্থাৎ অবসর ও কল্যাণ ভাতার সব টাকা এক বছরের বাজেট দিয়ে সবাইকে দেয়া সম্ভব নয়। তবে শুরু করা হবে। অন্য যে সুবিধাগুলো আছে তা দেবার বিষয়েও চলতি বছরের বাজেটে উল্লেখ থাকবে।

এসময় নতুন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার তার পরিকল্পনাসহ অন্যান্য বেশ কিছু বিষয় তুলে ধরেন।

তিনি বলেন, এই দায়িত্ব পালন একটা চ্যালেঞ্জ। শিক্ষা বৈষম্যহীন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ। আত্ম উন্নয়নের পথে ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় মূল্যবোধ তৈরি করতে পারে শিক্ষা। এমন শিক্ষাব্যবস্থার ভিত্তি তৈরি করতে চাই যেন দেশের ভেতরেই সব শিক্ষার্থী নিজেদের ভবিষ্যৎ দেখতে পারে। এই সরকারের মেয়াদে বা সহসাই হয়তো হবেনা তবে ভিত্তিটা গড়ে তুলতে চাই।

এর আগে বেলা ১১টা ৬ মিনিটে বঙ্গভবনে সি আর আবরারকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অনুষ্ঠানের শুরুতেই প্রথমে শহীদদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এরপর পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়।

মঙ্গলবার (৪ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে বলেন, প্রফেসর ওয়াহিদউদ্দিন মাহমুদ অনেক দিন ধরেই বলছিলেন, উনি একসঙ্গে দুটি মন্ত্রণালয় কাজ করতে পারছেন না। যেহেতু উনি অ্যাডভান্সড স্টেজে, প্ল্যানিং মিনিস্ট্রিতে অনেক বড় দায়িত্ব ওনার। এ জন্য অধ্যাপক সি আর আবরার যুক্ত হচ্ছেন উপদেষ্টা পরিষদে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা