• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ডিএমপির অভিযানে ৪৭১ জন গ্রেপ্তার, মামলা ৪৯

নিজস্ব প্রতিবেদক    ১১ জুলাই ২০২৬, ১২:৪৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭১ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৪৯ টি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১১ জুলাই) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৫৩ জন, লালবাগ বিভাগ কর্তৃক ২৯ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৫৯ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৬৯ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৭৮ জন, মিরপুর বিভাগ কর্তৃক ৭৮ জন, গুলশান বিভাগ কর্তৃক ৪৩ জন, উত্তরা বিভাগ ৪৩ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ১৯ জনকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের হেফাজত হতে ১০ কেজি ১১০ গ্রাম গাঁজা,  ১২ হাজার ২৮৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৬ ক্যান দেশীয় হান্টার বিয়ার, একটি স্ক্রু ড্রাইভার, তিনটি চাকু, দুইটি চাপাতি, একটি হাসুয়া, একটি কার্টার, একটি ছুরি, একটি সিএনজি, পাঁচটি মোবাইল, দুইটি টিভি, একটি মাইক্রোওভেন, নগদ ১৫৫০ টাকা ও দুইজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ী ও উত্তরায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৭
যাত্রাবাড়ী ও উত্তরায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৭
ছবি: সংগৃহীত
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের
ছবি: সংগৃহীত
আজ বিএফএর নির্বাচন, দুই পক্ষের বিপরীত অবস্থান