• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সবজির বাজার স্থিতিশীল, দাম বেড়েছে যেসব পণ্যের

   ৭ মার্চ ২০২৫, ০২:৩৩ পি.এম.

নিজস্ব প্রতিবেদক 

রমজান এলেই নির্দিষ্ট কিছু পণ্যের দাম বাড়ার অনিয়মই যেন পরিণত হয়েছিল নিয়মে, তবে ব্যতিক্রম এ বছর। বেগুন, লেবুসহ দু-একটা পণ্যের দাম বাড়লেও স্থিতিশীল আছে প্রায় অধিকাংশ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম।

শুক্রবার (৭ মার্চ) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির এমন দামের এমন চিত্র দেখা গেছে।

এছাড়া কাঁচা মরিচ প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা, বড় লেবু প্রতি হালি ৮০ থেকে ১০০ টাকায় এবং ধনেপাতা প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। দাম বেড়েছে বেগুন, আলু আর লেবুর।

রাজধানীর কারওয়ান বাজারে এক ক্রেতা বলেন, বাজারে সবধরনের সবজির দাম এখনও সহনীয় রয়েছে। অন্য সবজির দাম যে কম সেজন্য সাধুবাদ জানাই, তবে বেগুন লেবুর দাম এত বেশি তার জন্য প্রতিবাদ জানাতে হয়। বাকি ওই সবজিগুলো এখন মৌসুম না হয় দাম বেশি, সেটা মেনে নিলাম। কিন্তু লেবু বেগুন এত দাম এ বিষয়ে কেন আগে থেকে ব্যবস্থা গ্রহণ করা হলো না?

এদিন বিভিন্ন দোকান ঘুরে, ব্যবসায়ী ও ভোক্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ইফতারিতে বহুল ব্যবহৃত লেবুর দাম কিছুটা কমে এসেছে , আবার বেগুনের দাম কিছুটা বাড়তি। স্থিতিশীল দেখা যায় ছোলা, বুট ও ডালের দাম।

আজকের বাজারে ঝিঙা প্রতি কেজি ৬০ টাকা,  করলা ১২০ টাকা, ক্ষীরা ৫০ টাকা, শসা ৪০ টাকা, পটল ১২০ টাকা, পেঁপে ৪০ টাকা কেজি করে বিক্রি হচ্ছে। ফুল কপি প্রতি পিস ৪০ টাকা, বাধা কপি ৩০, গাজর প্রতি কেজি ৩০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা, ঢেঁড়স ১০০ টাকা, শিম  ৩০ থেকে ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, টমেটো ২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। জালি কুমড়া প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকায়, আলু প্রতি কেজি ৩০ টাকা, লাউ প্রতি পিস ৫০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রথমবারের মতো ভ্যাটসহ সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯০১৩ টাকা
প্রথমবারের মতো ভ্যাটসহ সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯০১৩ টাকা
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন