• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

চাঁদাবাজির অভিযোগ

নোয়াখালীতে বিএনপির তিন নেতাকে অব্যাহতি

   ৭ মার্চ ২০২৫, ০৯:২৬ পি.এম.

নোয়াখালী প্রতিনিধি

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নোয়াখালীর বিভিন্ন উপজেলায় তিন নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার ( মার্চ) বিকালে জেলা বিএনপির সদস্য সচিব মো. হারুনুর রশিদ আজাদ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সদস্য সচিব স্বাক্ষরিত তিনটি আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযুক্ত নেতাদের অব্যাহতি দেওয়া হয়।

অব্যাহতি পাওয়া বিএনপি নেতারা হচ্ছেন, কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিম, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল আমিন হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়ন বিএনপির সভাপতি তানভির হায়দার তান্না।

বিভিন্ন সূত্রে জানা গেছে, অভিযুক্ত বিএনপির তিন নেতা গত আগস্টের পরের বিভিন্ন সময় নিজ নিজ এলাকায় নিজেদের ব্যক্তিগত প্রভাব খাটিয়ে চাঁদাবাজি করে আসছিলেন। ভুক্তভোগীদের পক্ষ থেকে এসব বিষয়ে দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অভিযোগ করা হয়। এসব অভিযোগ পর্যালোচনা করে অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ পায় দলটি।

অভিযোগগুলো প্রমাণ হওয়ায় ওই তিন নেতাকে বিএনপির প্রাথমিক সদস্য পদ'সহ সকল পর্যায়ের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণ
ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণ
ছাত্রদল নেতা শরিফের নেতৃত্বে পাংশায় মিছিল
ছাত্রদল নেতা শরিফের নেতৃত্বে পাংশায় মিছিল
রাজারহাটে বৃত্তিপ্রাপ্ত ৫৪ শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ
রাজারহাটে বৃত্তিপ্রাপ্ত ৫৪ শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ