• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

তথ্য উপদেষ্টা

অস্থিতিশীলতা সৃষ্টিকারীরা কঠোর নজরদারিতে

   ৯ মার্চ ২০২৫, ০৫:১২ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক
গত সাত মাসে দেশে মব জাস্টিসসহ অস্থিতিশীলতা সৃষ্টিকারীরা কঠোর নজরদারির মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
রোববার (৯ মার্চ) আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

 মাহফুজ আলম বলেন, গত সাত মাসের সব ঘটনাই নজরদারিতে আছে। যখন যার বিরুদ্ধে তথ্য-প্রমাণ মিলবে তখনই তাকে গ্রেপ্তার করা হবে। মব জাস্টিসসহ বিভিন্ন অস্থিতিশীল ঘটনায় জড়িতরা নজরদারির মধ্যে আছেন বলেও জানান তিনি। এ সময় মিথ্যা সংবাদ প্রচার নিয়ে ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দেন তিনি। 

তথ্য উপদেষ্টা বলেন, মিথ্যা সংবাদ প্রচার প্রতিরোধে শিগগিরই অংশীজনদের সঙ্গে বৈঠক করে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া মব জাস্টিস পরিস্থিতি সৃষ্টি হলে, থানা ঘেরাও কর্মসূচি হলে, ডাকাতি হলে তাৎক্ষণিকভাবে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। জড়িতরা যে দল-মত ও ধর্মেরই হোক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
 
ব্রিফিংয়ে উপস্থিত স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, হিজবুত তাহরীর একটি নিষিদ্ধ সংগঠন। বাংলাদেশে তারা কোনোভাবেই কোনো কার্যক্রম চালাতে পারবে না। তাদের যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে এখন থেকে কঠোর অবস্থান নেবে সরকার।

অন্যায়ের শিকার সাধারণ মানুষ কোনো থানা বা পুলিশের কাছে গিয়ে উপকার না পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ার করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী