• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ইংরেজি বিভাগ

ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইবিতে মানববন্ধন

   ১০ মার্চ ২০২৫, ০৭:৩৫ পি.এম.

ইবি প্রতিনিধি

ধর্ষকদের দ্রুত শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে  কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগের শিক্ষাক-শিক্ষার্থীরা। সোমবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের সামনে বিভাগের সভাপতি অধ্যাপক ড. মিয়া মোহাম্মদ রাসিদুজ্জামান, সহযোগী অধ্যাপক মো. সাজ্জাদ হোসেন জাহিদ, সহযোগী অধ্যাপক ড. লিটন বরণ সিকদার ও সহযোগী অধ্যাপক প্রদীপ অধিকারী সহ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহনে এ কর্মসূচি পালন করে তারা।

এসময় শিক্ষার্থীদের হাতে, Blame the rapist not the victim, Stop rape culture-speak up, সমস্যা পোশাকে নয় সমস্যা মস্তিষ্কে, Justice delayed Justice denied, ইত্যাদি প্ল্যাকার্ড দেখা যায়। 

বিভাগের এক শিক্ষার্থী বলেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের আইন আছে কিন্তু তার প্রয়োগ নেই। আমরা বলতে পারিনা কবে বিচার কমপ্লিট হয়ে ফাঁসি হয়েছে। আমরা দ্রুত ধর্ষণের বিচার কার্য সম্পন্ন দেখতে চাই এবং ধর্ষকের উপযুক্ত শাস্তির জনসম্মুখে দেখতে চাই। 

বিভাগের সহযোগী অধ্যাপক প্রদীপ অধিকারী বলেন, সমাজে নারীর প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। যতদিন না এই সমাজ, দেশ এই দৃষ্টিভঙ্গি পরিবর্তনে কোন পদক্ষেপ না নিবে ততদিন পর্যন্ত এই ঘটনাগুলো ঘটতে থাকবে।নারী প্রতীক আকারে বোঝা গেলেই ধর্ষণের শিকার হচ্ছে। নারী বোরকা পরে থাকে বা না থাক, শিশু হোক বা বয়স্ক এর কোন কিছুই বর্তমান প্রেক্ষাপটে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে না। এমন ঘটনার পেছনে কি কারন তা আমাদের অনুসন্ধান করা ও সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

সহযোগী অধ্যাপক সাজ্জাদ হোসেন জাহিদ শিক্ষার্থীদের আহ্বান করে বলেন, তোমরা  আগামী দিনে সংসারের দায়িত্ব নিবো, তোমরা তোমাদের ঘরটি যেন সুন্দর করে রাখেন। প্রতিটি পরিবার থেকে মূল শিক্ষাটা শুরু হয়।একজন  নারীর প্রতি একজন পুরুষের দৃষ্টিভঙ্গির কী হবে? সেই প্রথম শিক্ষাটা পরিবার থেকে পাই। আমরা চাই নারীর ছোট-বড় কোনো ধরনের নিগ্রহে শিকার না হোক। সেই বিচারটি হতে হবে অত্যন্ত দ্রুত।  আমরা চাই বিচার ব্যবস্থার  এর সংস্কার করে বিচারের রায় যেন অতি দ্রুত হয়। কারণ রায় না হলে নিপীড়করা ভয় পাবে না এবং এই সমস্যা দ্রুত নির্মূল করা সম্ভব হবে না।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য