• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

৫শ’ স্বাস্থ্য কমপ্লেক্সে মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য

নিজস্ব প্রতিবেদক    ১ জুলাই ২০২৬, ০২:০৮ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের ৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ হাজার আনসার সদস্য মোতায়েনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রশাসনিক, আর্থিক ও বাস্তবায়ন কার্যক্রম সম্পন্ন করতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালককে বুধবার (১ জুলাই) থেকে এ মোতায়েন কার্যকর করার নির্দেশ দিয়েছে। বাস্তবায়ন শেষে প্রতিবেদনও জমা দিতে বলা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও নিরাপদ, নির্বিঘ্ন ও জনবান্ধব করতে নবগঠিত পাঁচটি উপজেলাসহ দেশের ৫০০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিটিতে ১০ জন করে অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েন করা হবে।

যেসব স্বাস্থ্য কমপ্লেক্সে আগে থেকেই আনসার সদস্য কর্মরত আছেন, সেখানে বিদ্যমান সদস্যদের সমন্বয় করে প্রতিটি প্রতিষ্ঠানে মোট ১০ জন আনসার সদস্য নিশ্চিত করতে হবে।

চিঠিতে আরও বলা হয়েছে, পাঁচ হাজার আনসার সদস্যের বেতন-ভাতা বাবদ বছরে ১১৯ কোটি ৩৭ লাখ ৩৮ হাজার ৭৫০ টাকা ব্যয় হবে।

এ অর্থ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্ধারিত বাজেট কোডে বরাদ্দ দেওয়ার জন্য অর্থ বিভাগে ইতোমধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে।

সিনিয়র সহকারী সচিব মনিরুল হাসান স্বাক্ষরিত এ নির্দেশনার অনুলিপি প্রধান উপদেষ্টার কার্যালয়, স্বাস্থ্যসেবা বিভাগ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

সরকারের আশা, এ উদ্যোগ বাস্তবায়িত হলে উপজেলা পর্যায়ের সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের নিরাপত্তা আরও জোরদার হবে। একই সঙ্গে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, রোগী ও তাদের স্বজনদের জন্য আরও নিরাপদ পরিবেশ নিশ্চিত হবে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য পাঠানো আমের চালান। ছবি: সংগৃহীত
ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬শ’ কেজি আম পাঠাল সরকার
প্রধানমন্ত্রী। ছবি: ভিওডি বাংলা
পূর্বাচল পুরোপুরি ঢাকা জেলায়, নিকারের অনুমোদন
ছবি: সংগৃহীত
শুরু হলো ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন