• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

কিশোরগঞ্জ

এনআইডি সেবা ইসির অধীনে রাখার দাবিতে মানববন্ধন

   ১৩ মার্চ ২০২৫, ০৮:০০ পি.এম.


কিশোরগঞ্জ প্রতিনিধি মোঃ ওমর সিদ্দিক রবিন  

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের (ইসি) অধীনে রাখার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১টায় জেলা নির্বাচন অফিসের সামনে কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেইসঙ্গে তারা দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, এনআইডি সেবা ইসি থেকে সরানোর পরিকল্পনা থেকে সরকার এখনও সরে আসেনি। এনআইডি নিয়ে ব্যবসা করতে দেওয়া হবে না। আমরা চাই না, এনআইডি ধ্বংস হোক বা সাংবিধানিক অধিকার খর্ব হোক।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের রয়েছে দক্ষ জনবল এবং এখানে কোনো এনআইডি ডাটাবেইজ’ নেই। বরং এটি ভোটার ডাটাবেইজের বাইপ্রোডাক্ট। তাই ভোটার তালিকা থেকে এনআইডি আলাদা করার সুযোগ নেই।

মানববন্ধনে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মোরশেদ আলম, উচ্চমান সহকারী মো: আশরাফুল ইসলাম, হিসাব সহকারী বেনজামিন আশরাফী প্রমুখ।

মানববন্ধনে কর্মকর্তা-কর্মচারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বক্তারা।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা