• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সেনাবাহিনীর ইফতার

   ১৩ মার্চ ২০২৫, ০৯:২৯ পি.এম.

নিজস্ব প্রতিবেদক
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বিডিআর হত্যাকাণ্ডে শহীদ পরিবারের সদস্য এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের সম্মানে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ইফতার ও নৈশভোজের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় ঢাকা সেনানিবাসস্থ সেনামালঞ্চে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত উপদেষ্টা, মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রণালয়; প্রধান উপদেষ্টার নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা; যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের সঙ্গে কুশল বিনিময় করেন ও তাদের খোঁজখবর নেন সেনাপ্রধান।

অনুষ্ঠানে ইফতার ও নৈশভোজে চার শতাধিক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বিডিআর হত্যাকাণ্ডে শহীদ পরিবারের সদস্য, জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাগণ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সদস্য, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা