• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

আন্তোনিও গুতেরেস

বাংলাদেশের সংকটে পাশে থাকবে জাতিসংঘ

   ১৫ মার্চ ২০২৫, ০১:২৫ পি.এম.
জাতিসংঘের মহাসচিব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাজধানীর গুলশানে ইউএন হাউজ উদ্বোধন করেছেন বাংলাদেশ সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস। শনিবার (১৫ মার্চ) সকালে ইউএন হাউজ উদ্বোধন করেন জাতিসংঘ মহাসচিব। উদ্বোধন শেষে মহাসচিব জাতিসংঘের কার্যালয় পরিদর্শন করেন। 

বাংলাদেশের সংকটময় পরিস্থিতিতে জাতিসংঘ পাশে থাকবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। শনিবার (১৫ মার্চ) ঢাকায় জাতিসংঘের কার্যালয় পরিদর্শনকালে সেখানে কর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ জানিয়ে আন্তোনিও গুতেরেস বলেন, বাংলাদেশ যে সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তাতে পাশে থাকবে জাতিসংঘ।

বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার মতো সংস্কার প্রচেষ্টা নিয়ে সন্তুষ্টি প্রকাশ প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব।

বাংলাদেশ-জাতিসংঘ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে জাতিসংঘ ভবন প্রাঙ্গণে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন গুতেরেস। তিনি জাতিসংঘের পতাকা উত্তোলন অনুষ্ঠানেও অংশ নেন। পরে তিনি জাতিসংঘের বাংলাদেশ কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
 
দীর্ঘ সাত বছর পর বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকালে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফরে আসেন আন্তোনিও গুতেরেস। বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

সফরের দ্বিতীয় দিন শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন গুতেরেস। রোহিঙ্গাদের সঙ্গে তিনি ইফতারে অংশ নেন। তৃতীয় দিনেও কর্মব্যস্ত জাতিসংঘ মহাসচিব। গুলশানে জাতিসংঘের কার্যালয় পরিদর্শন করেন। সেখানে কর্মচারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ছাড়াও কয়েকটি সেশনে অংশ নেন তিনি।
 
এরপর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দুপুর থেকে কয়েকটি রাজনৈতিক দলের নেতা, সংস্কারের উদ্দেশে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে মিলিত হবেন জাতিসংঘের মহাসচিব।

এ ছাড়া ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের সুশীল ও যুব প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন। এরপর বিকালে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা