• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই- সিইসি

   ১৬ মার্চ ২০২৫, ০২:১০ পি.এম.

নিজস্ব প্রতিবেদক
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ইউএনডিপির সাথে কো অর্ডিনেশন করে ইইউ আমাদের সাহায্য করবে। বাংলাদেশের উন্নয়নে তারা অবদান রাখতে চান। আগামী মাসে ওয়ার্কশপ হবে, সিভিল সোসাইটি থাকবে। আমি নির্বাচনী প্রার্থীর এজেন্ট, পুলিং অফিসার, প্রিজাইডিং অফিসারের প্রশিক্ষণে সাহায্য চেয়েছি। রাজনৈতিক নেতাদের প্রশিক্ষণের বিষয়েও ভাবছে নির্বাচন কমিশন।

রোববার (১৬ মার্চ) সকালে আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে সিইসি নাসির উদ্দিনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের এই বৈঠক হয়। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারসহ সংস্থাটির পাঁচ সদস্য অংশ নেন।

বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে সিইসি নাসির উদ্দীন বলেন, আমরা খুব স্বচ্ছ প্রক্রিয়ায় কাজ করছি। আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই। আমরা কিছু লুকাচ্ছি না। অতীতে নির্বাচনে কি কি অনিয়ম হয়েছে এসব ভুলে যান। আমরা সুষ্ঠু নির্বাচন আয়োজনে কাজ করবো।

একই অনুষ্ঠান শেষে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার সাংবাদিকদের বলেন, বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সময় চলছে। আমি ইসিকে বলেছি গণতান্ত্রিক উপায়ে ফেরার প্রক্রিয়ায় ইসির সাথে আছে ইইউ। আমরা এই সরকারের সংস্কারকে সমর্থন করি। আমরা আশা করি আন্তর্জাতিক মানের নির্বাচন হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা