• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ড. ইফতেখারুজ্জামান

‘ডিএমপি কমিশনার ধর্ষকদের পক্ষ নিয়েছেন’

   ১৬ মার্চ ২০২৫, ০২:৫০ পি.এম.

নিজস্ব প্রতিবেদক
ধর্ষণ শব্দের বদলে নারী নির্যাতন ব্যবহারের অনুরোধ করে ডিএমপি কমিশানার ধর্ষকদের পক্ষই নিয়েছেন বলে অভিযোগ করে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, তার এই বক্তব্য সবার প্রত্যাখান করা উচিত।

রোববার সকালে রাজধানীতে নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে এক মানববন্ধনে তিনি বলেন, খুনিকে চোর বলার যেমন সুযোগ নেই, তেমনি ধর্ষণকে অন্য কিছু বলারও কোনো সুযোগ নেই। এসময় নারী নির্যাতন বিষয়ে অবস্থান পরিস্কার করতে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বানও জানান তিনি।

নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে রোববার সকালে জাতীয় সংসদ ভবনের সামনে এই মানববন্ধনের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি। প্রখর রোদ উপেক্ষা করেই টিআইবির এই মানববন্ধনে দাঁড়িয়ে নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে যোগ দেয় আরো বেশ কিছু সংগঠন।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ধর্ষণের দ্রুত বিচার নিশ্চিত করতে সরকার আইন সংস্কারের যে উদ্যোগ নিয়েছে, সকল অংশীজনের সাথে আলোচনা করেই সেই সংস্কার করতে হবে।

এ সময় গণমাধ্যমে ধর্ষণ শব্দের বদলে নারী নির্যাতন ব্যবহার করতে ডিএমপি কমিশনের বক্তব্যেরও তীব্র নিন্দা করেন তিনি।

নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী কঠোর অবস্থান নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ জানিয়ে তিনি এ বিষয়ে ধর্ম ভিত্তিক রাজনৈতিক দলগুলোকে তাদের অবস্থান পরিস্কার করার আহ্বান জানান।

বাংলাদেশ ৫৪ বছর পরে এসেও নারীর বাস্তব স্বাধীনতা এখনো আসেনি বলেও মন্তব্য করেন ইফতেখারুজ্জামান।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী