• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ইসি কর্মকর্তাদের ‘অপারেশনাল হল্ট’ কর্মসূচি স্থগিত

   ১৮ মার্চ ২০২৫, ০৫:১৯ পি.এম.

নিজস্ব প্রতিবেদক
এনআইডি সেবা নির্বাচন কমিশনের (ইসি) অধীনে রাখতে সরকারের কাছে চিঠি পাঠানোর পাশাপাশি ঐকমত্য কমিশনে মতামত দেওয়ার মধ্যে আগামীকাল বুধবারের ‘অপারেশনাল হল্ট’ কর্মসূচি স্থগিত করেছে ইসির কর্মকর্তারা। 

মঙ্গলবার (১৮ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন।

এনআইডি সেবা সুচারুভাবে করতে ‘সিভিল রেজিস্ট্রেশন কমিশন’ গঠনে সরকারের উদ্যোগ ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের ‘ন্যাশনাল সিটিজেন ডেটা কমিশন’ নামে স্বতন্ত্র সংবিধি সংস্থার সুপারিশ রয়েছে।

ফলশ্রুতিতে এনআইডি সেবা কমিশন থেকে অন্যত্র নেওয়ার প্রতিবাদে গত বৃহস্পতিবার কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের অফিসের সামনে ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচি পালন করে ইসির কর্মীরা।

জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিল করে এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে পুনর্বহাল করার দাবি জানিয়ে আসছে ইসির কর্মীরা। সরকারের দৃশ্যমান অগ্রগতি না পেলে ১৯ মার্চ বুধবার ‘অপারেশনাল হল্ট’ নামে কর্মবিরতি কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল।

সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স এসোসিয়েশনের আহ্বায়ক বলেন, আমাদের দাবি নিয়ে ইসি তৎপর রয়েছে। সরকারের কাছে ও ঐকমত্য কমিশনে চিঠি পাঠিয়েছে। এনআইডি ইসির অধীনে থাকা উচিত। ইসি সচিবালয়ের সিনিয়র সচিবও আশ্বস্ত করেছেন। ফলে নাগরিকদের সেবাসহ সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে ও আশ্বাসে আমরা বুধবারের অপারেশনাল হল্ট কর্মসূচি স্থগিত করেছি।

নির্বাচনি প্রশিক্ষণ ইন্সটিটিউটের মহাপরিচালক এসএম আসাদুজ্জামান বলেন, আমরা আশ্বাস পেয়ে অপারেশনাল হল্ট কর্মসূচি স্থগিত করেছি ঠিকই, কিন্তু আমাদের দাবি পূরণে যদি দীর্ঘসূত্রিতা দেখি, তাহলে আগামীতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করা হবে। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা