• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

চীনা রাষ্ট্রদূত

ড. ইউনূসের চীন সফর সম্পর্ক উন্নয়নে মাইলফলক হবে

   ২৩ মার্চ ২০২৫, ০৮:১১ পি.এম.
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন চীন সফর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে  আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। 

রোববার (২৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিনের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চীনা রাষ্ট্রদূত।

তিনি জানান, ২০২৫ সালে বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্ণ হবে। এই প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা পারস্পরিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে তিনি আশাবাদী।

রাষ্ট্রদূত আরও বলেন, “আমরা এখনো সফর নিয়ে কাজ করছি। দুই দেশ কীভাবে একে অপরের জন্য উপকারী হতে পারে, সেটিই আমাদের মূল লক্ষ্য।”

আগামী ২৬ মার্চ, বুধবার তিন দিনের সরকারি সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফরের সময় তিনি চীনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বৈঠকে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা