• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

স্বরাষ্ট্র সচিব

‘দেশে জরুরি অবস্থা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে’

   ২৪ মার্চ ২০২৫, ০৪:১১ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

দেশে জরুরি অবস্থা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি। সোমবার (২৪ মার্চ) সচিবালয়ে অবৈধ অভিবাসী প্রত্যাবর্তন নিয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে এসওপি স্বাক্ষর শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

নাসিমুল গনি বলেন, আশা করি ঈদের সময়ের আইনশৃঙ্খলা স্বাভাবিক থাকবে। দেশে জরুরি অবস্থা নিয়ে যা ছড়ানো হচ্ছে, এটা গুজব। এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পেট্রোলিং ও মনিটরিং করা হচ্ছে বলেও জানান তিনি।

এর আগে, অবৈধ অভিবাসী প্রত্যাবর্তন নিয়ে বাংলাদেশের পক্ষে এসওপি করেন আইজিপি বাহারুল আলম। অস্ট্রেলিয়ার পক্ষে ছিলেন দেশটির জয়েন্ট এজেন্সি টাস্কফোর্সের ডেপুটি কমান্ডার মার্ক হোয়াইট চার্চ।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলও উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র সচিব বলেন, ঘরবাড়ি ও জমি বিক্রি করে দালালের মাধ্যমে অস্ট্রেলিয়ায় অবৈধ পথে বাংলাদেশিদের প্রবেশ বন্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। এ নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে এসওপি স্বাক্ষর করেছে। তবে, কতজন বাংলাদেশি অস্ট্রেলিয়ার ডিটেনশন সেন্টারে আছে তা জানাননি তিনি।

নাসিমুল গনি বলেন, বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার ভিসা দেওয়ার জন্য এখানে ভিসা সেন্টার করার সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশটি। তারা দ্রুত কার্যক্রম শুরু করবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত