• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ঢাকার সবচেয়ে বড় ঈদ জামাত আগারগাঁওয়ে

   ২৭ মার্চ ২০২৫, ০১:৪৯ পি.এম.

নিজস্ব প্রতিবেদক 

আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে এবার ঢাকার সবচেয়ে বড় ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। এর মাধ্যমে শোলাকিয়া ঈদগাহ ময়দানের ঈদ জামাতে অংশ নিতে না পারার অপূর্ণতা কিছুটা হলেও পূরণ হবে বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে মিরপুর ডিওএইচএস থেকে উত্তরা দিয়াবাড়ি যাওয়ার প্রধান সড়ক উদ্বোধন শেষে এসব কথা বলেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।

তিনি জানান, রাজধানীতে ঈদের সবচেয়ে বড় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। মিরপুর ডিওএইচএস থেকে উত্তরা দিয়াবাড়ির পর্যন্ত নতুন সড়কটি ঈদ উপলক্ষ্যে নগরবাসীর উপহার বলে উল্লেখ করেন উত্তর সিটির প্রশাসক।

মোহাম্মদ এজাজ আরও বলেন, নগরবাসী এখন কোনও ভোগান্তি ছাড়াই অল্প সময়ে দিয়াবাড়ি ঘুরতে আসতে পারবেন। ঈদ উপলক্ষ্যে রাজধানীবাসী এই সড়কের পূর্বের তীব্র ভোগান্তি থেকে মুক্তি পেল। ঈদের পর নগরীর সব অলিগলি ঘুরে ঘুরে দেখে খানাখন্দ থাকা সড়কগুলো দ্রুত ঠিক করা হবে বলেও জানান তিনি।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা