• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চট্টগ্রাম বন্দরে পৌঁছল ভারত থেকে কেনা চাল

   ৩ এপ্রিল ২০২৫, ০২:১৯ পি.এম.

নিজস্ব প্রতিবেদক 

ভারত থেকে এসেছে ১০ হাজার ৮৫০ মেট্রিক টন চাল। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় (প্যাকেজ-৮) ভারত থেকে ১০ হাজার ৮৫০ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এমভি এইচটি ইউনাইট (mv HT UNITE) জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) জাহাজ বন্দরে পৌঁছেছে বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম।

এই কর্মকর্তা জানান, উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে মোট ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে। এরমধ্যে ৯টি প্যাকেজে মোট ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছে। ইতোমধ্যে চুক্তি মোতাবেক  ৩ লাখ ৬ হাজার ৭৬৯ মেট্রিক টন চাল দেশে পৌঁছেছে। 

জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে এবং চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজ থেকে নতুন দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল
আজ থেকে নতুন দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল
দু’দিনে ভরিতে কমলো ৩০ হাজার টাকার বেশি
দেশেও সোনার বড় পতন: দু’দিনে ভরিতে কমলো ৩০ হাজার টাকার বেশি
২ সপ্তাহে সবজির দামে বড় উল্লম্ফন
২ সপ্তাহে সবজির দামে বড় উল্লম্ফন