• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

যুক্তরাষ্ট্রসহ

পশ্চিমা বিশ্বে রপ্তানি বাড়বে, আশা প্রেস সচিবের

   ৫ এপ্রিল ২০২৫, ০৯:৪০ পি.এম.

নিজস্ব প্রতিবেদক 

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের শুল্ক বৃদ্ধির ফলেও দেশটিতে রপ্তানি কমবে না বরং বাড়বে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার( ৫এপ্রিল) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যে আরোপিত শুল্ক পর্যালোচনায় শনিবার সন্ধ্যায় জরুরি বৈঠক ডাকেন প্রধান উপদেষ্টা। বৈঠকে অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টা, বিশেষজ্ঞ ও সরকারি কর্মকর্তারা অংশ নিয়েছেন।

বৈঠক শুরুর আগে কথা বলেন তার প্রেস সচিব। শফিকুল আলম বলেন, ‘আজকের বৈঠকে ইতিবাচক সিদ্ধান্ত হবে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমের বাজারে বাংলাদেশের রপ্তানি আরও বাড়বে।’ 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ‘আমরা এমন কিছু করব যার ফলে বর্তমানে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে যে পরিমাণ রপ্তানি করে তার চেয়ে বাড়বে। আমি এটা বলে দিতে পারি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি কমবে না, বরং আরও বাড়বে।’

এদিকে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানিতে শুল্ক-কর কমানো যায় কি না, তা পর্যালোচনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যুক্তরাষ্ট্র থেকে আড়াই হাজারের মতো পণ্য আমদানি করা হয়। সেসব পণ্যের ওপর শুল্ক-কর কত, তা পর্যালোচনা করা হচ্ছে। এছাড়া আমেরিকা থেকে আমদানি করা সেবার শুল্ক নিয়েও একই চিন্তাভাবনা করা হচ্ছে। 

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী