• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিপুল পরিমাণ মাদকসহ দেশীয় অস্ত্র জব্দ, গ্রেপ্তার ১

   ৮ এপ্রিল ২০২৫, ০১:৫১ পি.এম.

গাইবান্ধা প্রতিনিধি 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্রসহ শামীম শেখ (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে গোবিন্দগঞ্জ থানা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানায়। গ্রেপ্তার শামীম শেখ (৩২) উপজেলার কোচাশহর ইউনিয়নের দক্ষিণ শোলাগাড়ী গ্রামের বাসিন্দা আমিরুল ইসলামের ছেলে।

গত সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কোচাশহর ইউনিয়নের দক্ষিণ শোলাগাড়ী গ্রামে বিশেষ অভিযান চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্রসহ শামীম শেখকে গ্রেপ্তার করা হয়।

এসময় ২২টি হাসুয়া, ৪টি ছুরি, ২টি রামদা, ৩টি ছোরা, ১৮ পিস বুপ্রিনরফিন ইঞ্জেকশন, ৬ পুরিয়া হেরোইন, ইয়াবা গুড়া ও ফয়েল পেপার, ৬টি মোবাইল ফোন ও ২টি সিসি ক্যামেরা উদ্ধার করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, শামীম শেখ দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছিল। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদল নেতা শরিফের নেতৃত্বে পাংশায় মিছিল
ছাত্রদল নেতা শরিফের নেতৃত্বে পাংশায় মিছিল
রাজারহাটে বৃত্তিপ্রাপ্ত ৫৪ শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ
রাজারহাটে বৃত্তিপ্রাপ্ত ৫৪ শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ
গৌরীপুরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন
গৌরীপুরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন