• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

৫ দিনে রেমিট্যান্স এলো ১৪৬৪ কোটি টাকা

   ৮ এপ্রিল ২০২৫, ০৫:২৩ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

চলতি এপ্রিলের প্রথম ৫ দিনে প্রায় ১২ কোটি (১১ কোটি ৯১ লাখ ৯০ হাজার) ডলারের প্রবাসী আয় এসেছে দেশে। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ এক হাজার ৪৬৪ কোটি টাকা।

হুন্ডির দৌরাত্ম্য কমে যাওয়ার পাশাপাশি খোলা বাজারের মতোই ডলারের দাম পাওয়ায় বৈধ পথে বাড়ছে রেমিট্যান্স বা প্রবাসী আয়। এর ফলে দেশের ইতিহাসে রেমিট্যান্সে নতুন ইতিহাস তৈরি করেছেন বিভিন্ন দেশের বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

তারা সদ্যবিদায়ী মার্চ মাসের পুরো সময়ে ৩২৯ কোটি ডলার বা ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। দেশ স্বাধীনের পর এর আগে এত বিপুল রেমিট্যান্স কখনোই দেশে আসেনি।

তবে ঈদের পরেই কমে গেছে রেমিট্যান্স আসার গতিপ্রবাহ। কেন্দ্রীয় ব্যাংক বলছে, সাধারণত কোনো উৎসব উপলক্ষে নিজ পরিবারের জন্য বাড়তি অর্থ পাঠিয়ে থাকেন প্রবাসীরা। এতে প্রবাসী আয়ের গতি বেড়ে যায়।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বলছে, চলতি মাস এপ্রিলের প্রথম পাঁচদিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে এক কোটি ৮০ লাখ ডলার, বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে একটির মাধ্যমে (কৃষি ব্যাংক) এসেছে ২ কোটি ৬৪ লাখ ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৭ কোটি ৪৮ লাখ ডলার।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি