• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬৩

নিজস্ব প্রতিবেদক    ২৭ জুন ২০২৬, ০১:০০ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিটের পরিচালিত বিশেষ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ ও তিনজন অস্থিতিশীলতা সৃষ্টিকারী রয়েছে।

এছাড়া সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতি সংশ্লিষ্ট অপরাধে জড়িত ১৩ জন এবং মাদক কারবারে জড়িত ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়। 

অন্যদিকে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযানে আরও ৭ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে মাদক কারবারে জড়িত ৬ জন এবং দস্যু, ছিনতাইকারী ও ডাকাতি মামলায় ১ জন রয়েছে।

জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
কাঁটাবনে আবাসিক ভবনে আগুনের ঘটনায় নিহত ২
ছবি: সংগৃহীত
রাজধানীতে ১৪তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট
সত্যাশ্রয়ী খেলাঘর আসরের নতুন কমিটি
সত্যাশ্রয়ী খেলাঘর আসরের নতুন কমিটির সভাপতি রাজিব, সম্পাদক রনি