• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ড্রোন শো’তে ফুটে উঠলো জুলাই অভ্যুত্থানের চিত্র

   ১৪ এপ্রিল ২০২৫, ০৮:৫১ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত ড্রোন শো’তে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পাশাপাশি জুলাই অভ্যুত্থানের নানা চিত্র তুলে ধরা হয়েছে। যেখানে শহিদ আবু সাঈদের বাহু প্রশস্ত করে দাঁড়ানোর পাশাপাশি ছিল মীর মাহফুজুর রহমান মুগ্ধর পানি বিতরণের আইকনিক দৃশ্যও।

এদিন পহেলা বৈশাখ উদ্‌যাপন উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো’তে বিপুল মানুষের সমাগম হয়। বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে নববর্ষে এবার প্রথমবারের মতো ওই ড্রোন শো প্রদর্শিত হয়।

এর আগে রোববার (১২ এপ্রিল) রাতে মানিক মিয়ার সংসদ ভবন এলাকায় পরীক্ষামূলকভাবে ড্রোন শো অনুষ্ঠিত হয়। পরে রাতেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ড্রোন শো’র বেশকিছু ছবি শেয়ার করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

এদিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো’র অনুষ্ঠান ঘিরে সোমবার কড়া নিরাপত্তায় দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। অনুষ্ঠানকে ঘিরে পুলিশের পাশাপাশি র‌্যাব ও সাদা পোশাকেও নিরাপত্তা জোরদার ছিল।

এ বিষয়ে র‍্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক বলেন, মানিক মিয়া অ্যাভিনিউতে পহেলা বৈশাখের অনুষ্ঠান ঘিরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এর অংশ হিসেবে দু’দিন আগে থেকেই বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা নেয় র‌্যাব। পাশাপাশি ফুট পেট্রল, রবোস্ট পেট্রল, সাদা পোশাকে নিরাপত্তা এবং ড্রোন ও সিসি ক্যামেরার মাধ্যমেও নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা