• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান পরীমণি ইস্যুতে চাকরি হারালেন এডিসি সাকলায়েন

বাংলাদেশ-পাকিস্তান সচিব পর্যায়ের বৈঠক শুরু

   ১৭ এপ্রিল ২০২৫, ১২:১৯ পি.এম.

নিজস্ব প্রতিনিধিঃ 

প্রায় ১৫ বছর পর দ্বিপক্ষীয় সম্প‌র্কের সামগ্রিক বিষ‌য়ে পররাষ্ট্র সচিব পর্যায়ে আলোচনার প্ল্যাটফর্ম ফরেন অফিস কনসালটেশন বা এফওসি বৈঠকে বসেছে বাংলাদেশ-পাকিস্তান।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রীয় ভবন পদ্মায় বৈঠকে বসেন বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিবরা। বাংলাদেশের পক্ষে এ বৈঠকের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন আর পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। এটি দুদেশের মধ্যেকার ষষ্ঠ এফওসি বৈঠক এটি।

জানা গেছে, বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে পাকিস্তানের সঙ্গে অমীমাংসিত ইস্যুগুলো উত্থাপন করা হবে। এ ছাড়া দুদেশের সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করবেন তারা।

বৈঠক শেষে বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিং করবেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন।

রাষ্ট্রীয় অতিথি ভবনে চলমান এফওসি বৈঠকে আরও উপস্থিত আছেন, সফরত পাকিস্তানের দক্ষিণ এশিয়া ও সার্কের ডিরেক্টর জেনারেল ইলিয়াস মেহমুদ নিজামী, বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম, দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ইসরাত জাহান।

পাকিস্তানের নিযুক্ত রাষ্ট্রদূত মো. ইকবাল হোসেন খান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব আবু দাউদ মোহাম্মদ গোলাম, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সৈয়দা ফারহানা নুর চৌধুরীসহ আরও কয়েকজন।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী