• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঐকমত্য কমিশন

১৬৬টি বিষয়ের মধ্যে ১২৯টি বিষয়ে একমত এনসিপি: হাসনাত

   ১৯ এপ্রিল ২০২৫, ০৪:০০ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক
জাতীয় ঐকমত্য কমিশনের ১৬৬টি বিষয়ের মধ্যে ১২৯টি বিষয়ে একমত হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এমনটাই জানিয়েছেন দলটির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, যেসব বিষয়ে একমত হয়েছি, সেসব বিষয়ে দলের পক্ষ থেকে পর্যবেক্ষণ দিয়েছি। কোথায় সংযোজন-বিয়োজন হবে, সেসব বিষয়েও নোট দিয়েছি।

শনিবার (১৯ এপ্রিল) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপি প্রতিনিধি দলের আলোচনার বিরতিতে ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

হাসনাত আবদুল্লাহ বলেন, এখন পর্যন্ত আমরা তিনটি বিষয় নিয়ে কথা বলেছি সংবিধান পুনর্লিখন, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শান্তিপূর্ণ করা এবং নাগরিকের নিরাপত্তাকে গুরুত্ব দেয়ার বিষয়।

তিনি আরও বলেন, আমরা দুটি নয়, একটিই নির্বাচন চাই যেটি আইনসভার নির্বাচন এবং একইসাথে সেই নির্বাচনকে গণপরিষদের স্ট্যাটাস দেয়া হবে।

উল্লেখ্য, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের দল এনসিপি। সকাল সাড়ে ১০টার পর সংসদ ভবনের এলডি হলে বৈঠকটি শুরু হয়। বৈঠকে দলের সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারি এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ মোট ৮ জন অংশ নেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস