• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

রাজধানী হাতিরঝিল

দুর্বৃত্তদের গুলিতে যুবদল কর্মী আহত

   ২০ এপ্রিল ২০২৫, ১২:৪২ পি.এম.

নিজস্ব প্রতিবেদক 

রাজধানীর হাতিরঝিল এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আরিফ সরদার (৩৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি ৩৬ নম্বর ওয়ার্ড যুবদল কর্মী বলে জানা গেছে। শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে হাতিরঝিলের মোড়ল গলিতে এ ঘটনা ঘটে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

রোববার (২০ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল ইসলাম।

জানা গেছে, আহত গিয়াসের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার হোগলা বালিকান্দি গ্রামে। বাবার নাম গিয়াস উদ্দিন সরদার। বর্তমানে ডেমরা স্টাফ কোয়ার্টারে ভাড়া থাকেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, তারা খবর পেলে মোড়ল গলিতে যান। পরে দেখতে পান এক যুবক রক্তাক্ত অবস্থায় পরে আছে। এরপর তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান তারা। তার মুখের মধ্যে গুলি ঢুকে কপাল দিয়ে বের হয়ে গেছে। তবে কে বা কারা তাকে গুলি করেছে তা এখনো জানা যায়নি।

চিকিৎসকরা জানিয়েছে, ওই যুবকের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানিয়েছে, আহত আরিফ হাতিরঝিল থানার ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য। তিনি পেশায় একজন ওয়ার্কশপ কর্মচারী। 

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রিক্রুটিং কোম্পানির নামে দালাল বাণিজ্য
রিক্রুটিং কোম্পানির নামে দালাল বাণিজ্য
আগ্নেয়াস্ত্র-বিস্ফোরক উদ্ধারে পুলিশের বড় সাফল্য
আগ্নেয়াস্ত্র-বিস্ফোরক উদ্ধারে পুলিশের বড় সাফল্য
ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, মানবপাচার চক্রের সদস্য গ্রেপ্তার
ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, মানবপাচার চক্রের সদস্য গ্রেপ্তার