• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
এবার সয়াবিন তেলেও পাওয়া গেল মাইক্রোপ্লাস্টিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান

আবদুস সালাম

‘ভারতের আধিপত্য থেকে বাংলাদেশ রক্ষায় বিএনপির জন্ম’


প্রকাশ:  ২৫ এপ্রিল ২০২৫, ০৮:২০ পি.এম.
শেয়ার করুন 0
‘ভারতের আধিপত্য থেকে বাংলাদেশ রক্ষায় বিএনপির জন্ম’

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, শেখ হাসিনা পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছে, সে কখনো নেতা হতে পারে না। গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকারের কারণে মানুষ নিজের মনের কথা শান্তিমতো বলতে পারেনি। কারণ আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না।

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা বিএনপির জনসভায় প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেছেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা এবং সঞ্চালনা করেছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক মো. আব্দুস সালাম ও অ্যাডভোকেট রবিউল হাসান।

আব্দুস সালাম বলেন, আওয়ামী লীগ হলো চোরের দল। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। ধানের শীষ যার আমাদের তার হয়েই কাজ করতে হবে। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতি করে। ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য বিএনপির জন্ম হয়েছে।

শহীদ এম মনসুর আলী সম্পর্কে তিনি বলেন, মনসুর আলী মন্ত্রী থাকাকালীন তার বাড়ির সামনে তৎকালীন জাসদের নেতারা কিছু দাবি নিয়ে গিয়েছিল। তখন রক্ষী বাহিনী দিয়ে গুলি করে পাখির মতো মানুষ হত্যা করেছিল।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম আলিম, জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য রুমানা মোর্শেদ কনকচাঁপা, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা।

ভিওডি বাংলা/ এমপি/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন