• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
এবার সয়াবিন তেলেও পাওয়া গেল মাইক্রোপ্লাস্টিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান

রাতে নামছে লাহোর, জ্বলে উঠবেন তো রিশাদ


প্রকাশ:  ২৬ এপ্রিল ২০২৫, ১১:৪০ এ.এম.
শেয়ার করুন 0
রাতে নামছে লাহোর, জ্বলে উঠবেন তো রিশাদ

ক্রীড়া প্রতিবেদক: 

টানা দুটি ম্যাচে স্পিনঘূর্ণি দেখিয়েছিলেন রিশাদ হোসেন। লাহোর কালান্দার্সও জিতেছিল। পেশোয়ার জালমির বিপক্ষে সবশেষ দুটি ম্যাচে ব্যর্থ হয়েছিলেন টাইগার স্পিনার। দলও হেরেছে।

আজ রাতে আরেকটি লড়াই। গাদ্দাফি স্টেডিয়ামে মুলতান সুলতানসের বিপক্ষে লড়বে রিশাদদের দল।

মোহাম্মদ রিজওয়ানের দলটির বিপক্ষে লাহোরের অতীত রেকর্ড মোটেও ভালো না। সবশেষ পাঁচ দেখায় চারবারই হেরেছে। এবারের পিএসএলেও মুখোমুখি দেখায় ৩৩ রানে হেরেছিল লাহোর। রাতে সেই হারের বদলা নেওয়া এবং টুর্নামেন্টে টিকে থাকার লড়াই শাহিন শাহ আফ্রিদিদের।

এমন ম্যাচে রিশাদের জ্বলে ওঠা প্রয়োজন। লাহোর সবশেষ দুটি ম্যাচে একটিতে হেরেছে বোলিং ব্যর্থতার কারণে, অন্যটিতে ব্যাটিং। দুটি ম্যাচেই বাজে ফর্ম দেখিয়েছিলেন রিশাদ। পেশোয়ারের বিপক্ষে গত পরশু ১৩ বলে করতে পারেন মোটে ১৩ রান। বোলিংয়েও ছিলেন নখদন্তহীন। ২ ওভারে ১৮ রান দিয়েও পাননি উইকেট। তাতেই উইকেটশিকারের তালিকায় টাইগার স্পিনার নেমে গেছেন শীর্ষ চারে। আজ একাদশে রিশাদ থাকবেন কিনা, তা নিয়ে যদিও শঙ্কা নেই। তবে রিশাদ এবং বাকিদের জ্বলে ওঠা লাহোরের খুব প্রয়োজন।

শেষ চার নিশ্চিত করতে হলে জয়ের ধারায় ফিরতে হবে শাহিনদের। টুর্নামেন্ট শুরুতে হার দেখা লাহোর এখন টেবিলের তিনে। ৬ দলের লড়াইয়ে শীর্ষে ইসলামাবাদ ইউনাইটেড। দুইয়ে করাচি কিংস। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তিনে লাহোর। তারা লড়বে একটি জয় নিয়ে টেবিলের তলানিতে থাকা মুলতানের বিপক্ষে। আজ রাত ৯টার লড়াইয়ে রিশাদদের বিপক্ষে হারলে বিদায় নিশ্চিত হয়ে যাবে রিজওয়ানের দলটির। রিশাদরা তাতে শেষ চারের পথেও অনেকটা এগিয়ে যাবে।

টাইগার স্পিনার রিশাদের ওপর আস্থা রাখার কথা আগেই বলেছেন শাহিন, ‘রিশাদ হোসেন আমাদের জন্য দারুণ বোলিং করছেন। আমি বিশ্বাস করি সামনের খেলাগুলোতে পিচের সঙ্গে সে দারুণ ভাবে মানিয়ে নেবে।’ এবার রিশাদের মান রাখার পালা।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না