• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

‘আপনাদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি’—স্কালোনির আবেগঘন চিঠি

  ভিওডি স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ২৭ জুলাই ২০২৬, ১২:১৯ পি.এম.
শেয়ার করুন 0
ছবি : সংগৃহিত
ছবি : সংগৃহিত

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের সপ্তাহখানেক পর এক আবেগঘন খোলা চিঠি লিখেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। নিজ শহর পুহাতো ছেড়ে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এই আবেগী বার্তা দিয়েছেন।

চিঠিতে ফাইনালে শিরোপা জিততে না পারার আক্ষেপের পাশাপাশি ভক্ত-সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ক্ষমা চেয়েছেন স্কালোনি। 
বিশ্বকাপের পর পুহাতোয় ফিরে মানুষের অকুণ্ঠ ভালোবাসার অনুভূতি জানাতে গিয়ে স্কালোনি ইন্সটাগ্রামে লিখেছেন, ‘সবার আগে শুধু এটুকু বলতে চাই, আপনাদের আরেকটি ট্রফি জয়ের আনন্দ দিতে পারলাম না। যদি সেটা পারতাম, হয়তো অন্তত কয়েক দিনের জন্য হলেও জীবনের সব কষ্ট ভুলে থাকতে পারতেন। আমাকে ক্ষমা করবেন।

তবে আমি চাই, আপনারা আমার যোদ্ধাদের মনে রাখুন। আমি আমার স্ত্রীকে ফুটবলারদের কথা বলার সময় যোদ্ধা নামেই সম্বোধন করি।’
সমালোচকদের উদ্দেশ্যে স্কালোনি লিখেছেন, ‘যারা আমাদের চেনেই না, তাদের কঠিন সমালোচনাও সহ্য করতে হয়েছে। শরীর যখন আর সাড়া দেয় না, তখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার সংকল্পই আমাদের কাছে আসল ট্রফি।

আমার কোচিং স্টাফ, খেলোয়াড়, এএফএর সব কর্মকর্তা-কর্মচারী, যারা নীরবে আমাদের জন্য কাজ করে গেছেন, তাদের প্রত্যেকের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আপনাদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি।’
২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো এই কোচ আরো লিখেছেন, ‘গত এক সপ্তাহ ছিল নানা অনুভূতির মিশেল। এখন একটু শান্ত হয়ে কয়েকটি কথা লিখতে বসেছি। আপনারা জানেন, সামাজিক যোগাযোগমাধ্যমে লিখতে আমি খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ করি না।

তবু মনে হলো, আপনাদের কাছে আমার কথা পৌঁছে দেওয়ার জন্য এটাই হয়তো সবচেয়ে ভালো উপায়।’
স্কালোনি তার খোলা চিঠির শেষটা করেছেন এভাবে—‘যার একজন আর্জেন্টাইন বন্ধু আছে, তার কাছে এক অমূল্য সম্পদ আছে।’

ভিওডি বাংলা/আর 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ব্যালন ডি’অর পাওয়ার র‌্যাঙ্কিংয়ে ঝড় তুললেন মেসি
ছবি: সংগৃহীত
যে সিদ্ধান্তের জন্য মেসিকে ধন্যবাদ জানালেন রিকেলমে
ছবি: সংগৃহীত
বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়ান ফুটবলার ভলপাতোর বিরুদ্ধে কোকেন সেবনের অভিযোগ