খামেনিকে দাফনের পর ইরানে ৭ বিস্ফোরণ

ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনিকে দাফনের কয়েক ঘণ্টা পর দেশটির বিভিন্ন এলাকায় কমপক্ষে ৭টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) আধা-সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজসহ অন্যান্য ইরানি সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা ইরনার বরাত দিয়ে মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়, ৭ বিস্ফোরণের মধ্যে দুটি ঘটেছে দক্ষিণ ইরানের প্রধান শহর বুশেহর এবং সংলগ্ন চোঘাদাক শহরে।
বুশেহর নগর প্রশাসনের রাজনৈতিক ও নিরাপত্তা বিভাগের ডেপুটি গভর্নর এহসান জাহানিয়ান ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা ইরনাকে বলেছেন, বুশেহর শহরের সংলগ্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ধেয়ে আসা ২টি ক্ষেপাণস্ত্র বা ড্রোন জাতীয় সমরাস্ত্রকে আটকে দিয়ে ধ্বংস করেছে ইরানি প্রতিরক্ষা বাহিনীর এয়ার ডিফেন্স সিস্টেম। এ কারণেই শব্দ শোনা গেছে।
ইরানের দক্ষিণাঞ্চলীয় আরেক শহর কানারাকেও দুটি বিস্ফোরণ ঘটেছে। শহরের গভর্নর মোহম্মদ ইউনূস হাক্কানি ইরনাকে জানিয়েছেন, কানারাকে ইরানি নৌবাহিনীর একটি সেনানিবাস আছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সেখানে বোমা ফেলেছে শত্রুপক্ষের যুদ্ধবিমান। এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
বাকি ৩টি বিস্ফোরণ সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।
উল্লেখ্য, ইসলামাবাদ সমঝোতা চুক্তি ভঙ্গ করে গত ৫ জুলাই হরমুজ প্রণালিতে ৩ বাণিজ্যিক জাহাজে হামলা করে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। তারপর থেকেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে।
ভিওডি বাংলা/এফএ








মন্তব্য