• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক    ১৪ জুলাই ২০২৬, ০৬:১৪ পি.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে ৭৬৬ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। 

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন ৯৯০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।  

এর আগে, গতকাল সোমবার স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু হয়। একই সময়ে নতুন করে হাম আক্রান্ত ১১৩ রোগী শনাক্ত হয় এবং ৮৯৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেয়। 

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ১৩ হাজার ২৪৪, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩ হাজার ৭৩৫। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৯৬ হাজার ২৭ রোগী, যাদের মধ্যে ৯২ হাজার ৩৮৩ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

ভিওডি বাংলা/আর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
বন্যা মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশনা
বক্তব্য দিচ্ছেন ডা. জুবাইদা রহমান। ছবি: ভিওডি বাংলা
চিকিৎসার প্রকৃত ভিত্তি মানবিকতা: ডা. জুবাইদা রহমান
ছবি: সংগৃহীত
নতুন ১৩ উপজেলায় হচ্ছে ১০১ শয্যার হাসপাতাল