• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইজনকে কুপিয়ে হত্যা মহিলা বন্দি পালানোর ঘটনায় ৭ কারাকর্মী বরখাস্ত যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত ৩৮, আহত ৪ শতাধিক কাশ্মীরে বিক্ষোভে হতাহত, নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স আর নেই, শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব বাহরাইনে মার্কিন ড্রোন ডিপো ও এআই কেন্দ্র ধ্বংস, দাবি আইআরজিসির ফাইনালে চিরচেনা জার্সিতেই লড়বে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মহেশখালীর দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির আস্তানায় অভিযান, গ্রেপ্তার সশস্ত্র গোষ্ঠীর প্রধান ফাইনালে নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় ফুটবল জাদুকর মেসি ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, বাড়ছে উত্তেজনা

কাশিমপুর কারাগার

মহিলা বন্দি পালানোর ঘটনায় ৭ কারাকর্মী বরখাস্ত

গাজীপুর প্রতিনিধি    ১৮ জুলাই ২০২৬, ১১:১৫ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে বন্দি নারী রিম্পা (২১) পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই মেট্রন ও পাঁচ মহিলা কারারক্ষীসহ সাতজনকে বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া কর্মকর্তা-কর্মচারীরা হলেন—মেট্রন লায়লা আনজুমান সুমি, মেরিনা ও রেহেনা এবং মহিলা কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা।

শনিবার (১৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করে সহকারী কারা মহাপরিদর্শক মো. জান্নাতুল ফরহাদ জানান, তদন্ত প্রতিবেদনে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় সাতজনকে বরখাস্ত করা হয়েছে।

কারা কর্তৃপক্ষ জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় ৪০ জন নারী বন্দিকে দিয়ে কারাগারের ভেতরে ইট বহনের কাজ করানো হচ্ছিল। এ সময় দায়িত্বে থাকা কর্মকর্তাদের নজরদারির ঘাটতির সুযোগ নিয়ে রিম্পা কারাগারের অফিস ভবনের পাশের দেয়ালের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান।

পলাতক রিম্পা মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে। তিনি ঢাকার ধানমন্ডি থানার একটি ভ্রাম্যমাণ আদালতের মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি ছিলেন।

ঘটনার পর কারাগারে ব্যাপক তল্লাশি চালানো হলেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নিশ্চিত হওয়া যায়, তিনি কারাগার থেকে পালিয়ে গেছেন। এ ঘটনায় শুক্রবার রাতে কোনাবাড়ী মডেল থানায় মামলা করেছে কারা কর্তৃপক্ষ।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমের মৌসুমে রাজশাহী অঞ্চলের বাজারে লেনদেন সচল রাখতে সীমিত পরিসরে খোলা রাখা হয়েছে কয়েকটি ব্যাংক শাখা। ছবি: সংগৃহীত
আম ব্যবসায়ীদের জন্য শনিবারও খোলা ব্যাংক
নীলফামারীর কিশোরগঞ্জে কনে নিয়ে ফেরার পথে খাদে পড়ে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস। ছবি: সংগৃহীত
কনে নিয়ে ফেরার পথে খাদে মাইক্রোবাস, শিশুসহ নিহত ২
রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক হোসেন শুভ।  ছবি: সংগৃহীত
রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিক শুভর দাফন সম্পন্ন