• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

পদত্যাগেরও কোনো সিদ্ধান্ত নেইনি

রাজনীতিতে যোগ দেওয়া বিষয়ে যা বললেন উপদেষ্টা আসিফ

   ২৬ এপ্রিল ২০২৫, ০৮:৪২ পি.এম.
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

শেখ হাসিনার সরকার পতনের পর থেকে দেশে নতুন নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হচ্ছে। জুলাই-আগস্ট অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া নাহিদ ইসলাম উপদেষ্টার পদ ছেড়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নামে নতুন দল গঠন করেছেন। এছাড়া গত আট মাসে রাজনৈতিক দল ও প্ল্যাটফরমের সংখ্যা ২ ডজনেরও বেশি। 
 
দেশের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা রাজনীতি নাম লেখাচ্ছেন। এ অবস্থায় স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নতুন দলে যোগ দেওয়া নিয়ে গুঞ্জন চলছে। তবে, বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি। 

শনিবার (২৬ এপ্রিল) রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, আমার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। উপদেষ্টার পদ থেকে পদত্যাগেরও কোনো সিদ্ধান্ত নেইনি।

তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার কারণে মানুষের মধ্যে আমাদের নিয়ে একটি আকাঙ্ক্ষা আছে, যে আমরা দেশের জন্য দীর্ঘমেয়াদে কাজ করবো। তবে, কোন রাজনৈতিক দলে যুক্ত হব, তা নির্ধারণের সময় এখনও আসেনি।

উপদেষ্টা আসিফ বলেন, এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে আমি নতুন কোনো রাজনৈতিক দলে যুক্ত হব। যখন রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেব, তখন নিজের জন্য সেরা অপশনই বেছে নেব।  এক্ষেত্রে নতুন রাজনৈতিক দল এনসিপিতে যে যুক্ত হতে হবে তা কিন্তু নয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা