• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নির্বাচন ইস্যু

প্রধান উপদেষ্টার টাইম ফ্রেইমের প্রতি জামায়াতের সমর্থন

   ২৭ এপ্রিল ২০২৫, ০৬:০২ পি.এম.

ভিওডি বাংলা রিপোর্ট

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার দেওয়া টাইম ফ্রেইমের প্রতি সমর্থন জানিয়েছে জামায়াত। এমন বিষয় ইইউ রাষ্ট্রদূতকে বলা হয়েছে বলেও জানান জামায়াত ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। 

জামায়াতে ইসলামীর প্রতি সবারই তিন-চারটি কমন প্রশ্ন থাকে বলে জানিয়েছেন দলটির প্রভাবশালী নেতা এই নেতা।

রোববার (২৭ এপ্রিল) দুপুরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ দলটির সিনিয়র নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পর এ কথা জানান তিনি।

দলের মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সামনে আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘জামায়াতে ইসলামীর প্রতি সবার তিন-চারটি প্রশ্ন থাকে। একটা হলো, ওম্যান পজিশন জামায়াতে ইসলামীর; টেররিজমের বিষয়ে জামায়াতে ইসলামীর স্টেপ কী এবং মাইনরিটির বিষয়ে জামায়াত কী ভূমিকা রাখবে? এই তিনটা কমন প্রশ্ন আমাদের জন্য। আজও সেই কমন প্রশ্ন। সুতরাং জবাবও আমাদের স্পষ্ট। কারণ প্রশ্ন তো আউট হয়েই আছে, ঠিক আছে না!’

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে কী জবাব দেওয়া হয়েছে, এ প্রসঙ্গে তাহের বলেন, ‘আমরা বলেছি, নারী-পুরুষ, সবার ব্যাপারে যার যার অধিকারের ব্যাপারে জামায়াত অত্যন্ত সচেতন, দৃঢ়। প্রত্যেকে তাদের অধিকার ভোগ করবে।’

তারা বলেছিল, নারীদের রিফর্ম কমিটি কিছু প্রস্তাব করেছিল। সেখানে আমরা একটি বিষয়ে আপত্তি করেছি। সেখানে যৌনকর্মীদের লাইসেন্স দেওয়ার যে প্রস্তাবনা, এটি নারীদের জন্য লজ্জাজনক। তাদের সম্মানের প্রতি আঘাত। সুতরাং আমরা এটার বিরোধিতা করেছি।’

‘রাজনীতিতে নারীদের অংশগ্রহণ নিয়ে তারা বলেছে। আমরা বলেছি, এ বিষয়ে আমরা অত্যন্ত উদার। আমাদের দলে ৪৩ পার্সেন্ট নারী, যেটা অন্য দলে নেই।’ উল্লেখ করে সাবেক এমপি আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল