• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব: পার্থ

   ২৭ এপ্রিল ২০২৫, ০৬:৪৮ পি.এম.
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক
চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

তিনি বলেন, সংস্কারের জন্য নির্বাচনের কালক্ষেপণ ভালো ফল বয়ে আনবে না। দ্বিমত থাকতেই পারে তবে, ঐকমত্য না হলে সে সংস্কার সম্ভব নয়। অন্তর্বর্তী সরকার যতই সংস্কার করুক, সংস্কারের জন্য কাজ করুক, নির্বাচন ছাড়া তা পরিপূর্ণতা পাবে না। অনিশ্চিত অবস্থায় দেশ চলতে পারে না। দেশের জনগণ তাকিয়ে আছে একটা নির্বাচনের দিকে।

রোববার (২৭ এপ্রিল) বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির সঙ্গে লিয়াজু কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।

পার্থ বলেন, এই সরকার ব্যর্থ হোক চাই না। তবে সংস্কারের জন্য যেন কালক্ষেপণ না হয় সেটিই প্রত্যাশা।

পার্থ বলেন, কাউকে বাদ দিয়ে সংস্কার নয়, দ্বিমত থাকতেই পারে, একমত যা হবে সেটি সম্পন্ন করে নির্বাচন হতে পারে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল