• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

তারুণ্যের সমাবেশ

কর্মসূচিতে ফের মাঠে নামছে বিএনপির তিন সংগঠন


প্রকাশ:  ২৮ এপ্রিল ২০২৫, ১২:৩৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে সংগঠনকে গতিশীল করা এবং ভোটের দাবিতে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করতে ফের তারুণ্যের সমাবেশ দিয়ে মাঠে নামছে বিএনপির তিন অঙ্গসহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

ঢাকাসহ দেশের চারটি বিভাগীয় শহরে এই সমাবেশ হতে পারে। দুটি বিভাগ মিলে একত্রে একটি করে সমাবেশ অনুষ্ঠিত হবে। আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে এই কর্মসূচি শুরু হতে পারে, যা পবিত্র ঈদুল আজহার আগেই শেষ হবে। চট্টগ্রাম থেকে এই তারুণ্যের সমাবেশ শুরু হয়ে রাজধানী ঢাকার মধ্য দিয়ে তা শেষ হতে পারে। বিএনপির তিন সংগঠন সূত্রে এমন তথ্য জানা গেছে।

সোমবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ সংবাদ সম্মেলনে দেশব্যাপী তারুণ্যের সমাবেশের এই কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

জানা গেছে, এসব সমাবেশ থেকে তরুণ ভোটারদের দ্রুত ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে অবিলম্বে আগামী জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানানো হবে। সমাবেশগুলোতে ব্যাপক জনসমাগম ঘটিয়ে এই দাবিতে সরকারের ওপর এক ধরনের চাপ তৈরি করা হবে।

বিএনপি চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দাবি করে আসছে। দলটির দাবি, দেশে আওয়ামী লীগ সরকারের আমলে বিগত তিনটি নির্বাচনে তরুণ ভোটাররা ভোট দিতে পারেনি। এর মধ্য দিয়ে তাদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।

এর আগে নতুন ভোটার আর তরুণদের কাছে টানতে ২০২৩ সালে দেশের ছয়টি বড় শহরে যৌথভাবে তারুণ্যের সমাবেশ করেছিল যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। ওই বছরের ১৪ জুন চট্টগ্রাম, ১৯ জুন বগুড়া, ২৪ জুন বরিশাল, ৯ জুলাই সিলেট ও ১৭ জুলাই খুলনায় তারুণ্যের সমাবেশের পর ২২ জুলাই ঢাকায় সমাবেশ করে সংগঠন তিনটি।

সর্বশেষ ঢাকার ওই সমাবেশটি তারা করেছিল সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে। এরপর শেখ হাসিনার পদত্যাগের একদফার আন্দোলনের অংশ হিসেবে ২৯ জুলাই রাজধানী ঢাকার চার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। কিন্তু দল ও অঙ্গসংগঠনের উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী মাঠে না নামায় অবস্থানের ওই কর্মসূচি তখন সফল হয়নি।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন