• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

ইশরাক হোসেনের গেজেট প্রকাশ

‘আইন মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষা করেনি ইসি’


প্রকাশ:  ২৮ এপ্রিল ২০২৫, ০২:০৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গেজেট প্রকাশে নির্বাচন কমিশন (ইসি) আইন মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষা করেনি বলে জানিয়েছে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোমবার (২৮ এপ্রিল) রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আইন উপদেষ্টা বলেন, ডিএসসিসির নতুন মেয়র হিসেবে ইশরাক হোসেনের গেজেট প্রকাশে আইন মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষা করেনি ইসি। তাদের সাংবিধানিক অধিকারের মাধ্যমেই তারা তাদের মত প্রকাশ করেছে।
 
আসিফ নজরুল বলেন, মেজর সিনহা হত্যা মামলা উচ্চ আদালতে বিচারাধীন। মন্ত্রণালয়ের সেখানে হস্তক্ষেপ করার সুযোগ নেই। এছাড়া যারা উদ্দেশ্য ও হয়রানিমূলক মামলা করছে তাদের বিষয়ে সরকার নজর রাখছে। কোনো লিগ্যাল ইস্যু না পেলে মামলা থাকবে না। যারা এমন মামলা করে তাদের চেহারা উন্মুক্ত করা করতে হবে।

দেশে প্রতি বছর ৫ লাখ মামলা হয় জানিয়ে আইন উপদেষ্টা বলেন, মামলার জট কমাতে পরিকল্পনা করছে সরকার। ছোট ছোট মামলার জন্য লিগ্যাল এইড সংস্থায় যাওয়া বাধ্যতামূলক করা হবে। এই সংস্থার নাম পরিবর্তন করে ছোট করে রাখা হবে। খুব সহজে যোগাযোগের জন্য একটা সহজ নম্বর থাকবে। লিগ্যাল এইড সংস্থায় ৪০ শতাংশ মামলা নিয়ে আসার চেষ্টা করা হবে। জেলায় থাকবেন তিনজন বিচারক।
 
প্রসঙ্গত, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৭ এপ্রিল) রাতে কমিশন গেজেট জারি করে। 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
তামাক নিয়ন্ত্রণে বিলম্ব নয়, দ্রুত বিধিমালা চায় সংগঠন
ছবি: সংগৃহীত
দিল্লিতে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগদানের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার