• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ

‘এতো আত্মত্যাগ কোনো মহামানবকে ক্ষমতায় বসানোর জন্য নয়’


প্রকাশ:  ২৮ এপ্রিল ২০২৫, ০৭:১৪ পি.এম.
শেয়ার করুন 0
গুলশানে চেয়ারপারসনের অফিসে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক। ছবি-সংগৃহীত
গুলশানে চেয়ারপারসনের অফিসে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক। ছবি-সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক

‘বাংলাদেশের জনগণ এখনো অন্তর্বর্তীকালীন সরকারকেই ভালো সমাধান মনে করছে’.. আল-জাজিরায় দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস যে জনগনের কথা বলেছেন ‘সেই জনগণ কারা’ তা নিয়ে প্রশ্ন তুলেছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে মিত্র শরিক ন্যাপ-ভাসানী, আমজনতার দল ও বাংলাদেশ পিপলস পার্টির সাথে আলাদা আলাদা বৈঠকের পর সংবাদ ব্রিফিঙে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমন প্রশ্ন রাখেন।

তিনি বলেন, ‘‘এই জনগণ বলতে কারা? এই জনগণ বলতে যদি কোনো একটা বিশেষ গোষ্ঠি সুবিধাভোগী যারা গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে জনগনের ভোটাধিকারের বিরুদ্ধে গিয়ে গণতন্ত্রকে নির্বাচনকে সংস্কারের মুখেমুখি করছে অথবা কোনো দেশি বিশেষ সুবিধাভোগীরা গণতন্ত্রের বিরুদ্ধাচারণ করছে, মুখোমুখি করছে… এটা তো কারো বুঝতে কোনো কারণ নেই।”

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের জনগণ এখনো অন্তর্বর্তীকালীন সরকারকেই ভালো সমাধান মনে করছে…।

গত সপ্তাহে আর্থনা সামিটে অংশ নিতে দোহা সফরে গিয়ে আল জাজিরাকে সাক্ষাৎকার দেন মুহাম্মদ ইউনূস। রোববার রাতে সেই সাক্ষাৎকার সম্প্রচার করেছে আল জাজিরা।

প্রধান উপদেষ্টা এও বলেছেন, ঐকমত্যের ভিত্তিতে সংস্কার সেরে ২০২৬ সালের জুনের মধ্যেই নির্বাচন হবে, তার পরে নয়।

‘এতো আত্মত্যাগ কোনো মহামানবকে ক্ষমতায় বসানোর জন্য নয়’

আমীর খসরু বলেন, ‘‘ ১৬ বছরের যুদ্ধটা ছিলো বাংলাদেশে গণতান্ত্রিক অবস্থার অর্ডারটা ফিরিয়ে আনার জন্য, জনগনের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য, জনগনের মালিকানা ফিরিয়ে আনার জন্য। এই সরকার জনগনের ভোটে নির্বাচিত হলে জনগনের কাছে দায়বদ্ধ থাকবে… জবাবদিহি থাকবে… সেটা যেই সরকারই হোক। কোনো মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেয়ার জন্য এই বাংলাদেশের মানুষ লড়াই-সংগ্রাম করে নাই, এতো ত্যাগ স্বীকার করে নাই।আর কোনো মহামানব দেশের গণতন্ত্রের সমাধান দেবে তার জন্য বাংলাদেশের মানুষকে অপেক্ষা করতে হবে… সেটা বিশ্বাস করার কোনো কারণ নাই।”

খসরু বলেন, ‘‘বাংলাদেশে প্রধান রাজনৈতিক দল বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ অবসানে শেখ হাসিনার বিরুদ্ধে রাস্তায় লড়াই করেছে… আমাদের সাথে যারা রাস্তায় ছিলো ইতিমধ্যে ৫০টি দল পরিস্কারভাবে ব্যক্ত করেছে ডিসেম্বরে আগে নির্বাচন দিতে হবে এবং সাথে সাথে সংস্কারের যে কথা বলা হয় যে সংস্কারগুলোতে ঐকমত্য হবে সেই সংস্কারগুলো ইমিডিয়েটলি করে নির্বাচন কমিশনকে বলা হোক নির্বাচনের দিনক্ষন ঠিক করে রোডম্যাপ দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়াটা। এখানে বলা হচ্ছে, জনগন। জনগন বলতে কারা? জনগন বলতে যদি কোনো একটা বিশেষ গোষ্ঠি সুবিধাভোগী যারা গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে জনগনের ভোটাধিকারের বিরুদ্ধে গিয়ে গণতন্ত্রকে নির্বাচনকে সংস্কারের মুখেমুখি করছে অথবা কোনো দেশি বিশেষ সুযোগ-সুবিধাভোগীদের মুখোমুখি করছে… সেটা বুঝতে তো কোনো কারণ নেই।”

গুলশানে সোমবার তিনটি রাজনৈতিক দলের সাথে আলাদা আলাদাভাবে বিএনপির নেতৃবৃন্দ আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বৈঠকে বসেন।

ন্যাপ-ভাসানীর নেতৃত্বে দেন দলটির চেয়ারম্যান আজহারুল ইসলাম। আমজনতার দলের নেতৃত্ব ছিলেন দলটির সভাপতি অবসরপ্রাপ্ত কর্ণেল মশিউজ্জামান এবং বাংলাদেশ পিপলস পার্টির ভারপ্রাপ্ত  চেয়ারম্যান নাজমা আখতার।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন