• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিএনপি ক্ষমতায় এলে সনাতন ধর্মাবলম্বীরা বেশি নিরাপদ থাকবে : মির্জা ফখরুল

   ২৯ এপ্রিল ২০২৫, ০৮:০০ পি.এম.

ঠাকুরগাঁও প্রতিনিধি

নিজ দলের নেতাকর্মীদের সতর্ক করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষের কাছে সবচেয়ে নির্ভরযোগ্য দল বিএনপি। অন্যায় করবেন না, অপকর্ম বন্ধ করুন, না হলে আওয়ামী লীগের মতো বিএনপিকেও জনগণ ছুড়ে ফেলবে। কেউ অন্যায় করলে তাকে আইনের হাতে তুলে দেবেন৷  দল আপনাদের, ধানের শীষ আপনাদের, রক্ষা করার দায়িত্বও আপনাদের। ’

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলা চিলারং ইউনিয়নের মোলানী উচ্চবিদ্যালয় মাঠে গণসংযোগ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

জেলার নেতাদের নির্দেশ দিয়ে মির্জা ফখরুল বলেন, দলের কোনো নেতাকর্মী অন্যায় করলে শক্ত হাতে দমন করবেন, পুলিশের হাতে তুলে দেবেন।  

বিএনপি মহাসচিব বলেন, আমরা ভয়াবহ ডাইনির হাত থেকে রক্ষা পেয়েছি৷ এখন হাসিনা ভারতে বসে গুঁতাগুঁতি করছে৷

তিনি বলেন, আওয়ামী লীগ যাদের ভয় পেয়েছে, তাদেরই গুম করেছে। ১৭ শ মানুষকে গুম করা হয়েছে। ৭ থেকে ৮ বছর পর্যন্ত তাদের আটকে রাখা হয়েছে। গোলাম আযমের ছেলে ফারুক-ই-আজমকে ৮ বছর গুম করে রাখা হয়েছে। সিলেটের এমপি ইলিয়াসের এখনো খবর পায়নি তার পরিবার।’ 

ফখরুল বলেন, বিএনপি সরকার ক্ষমতায় এলে সনাতন ধর্মাবলম্বীরা সবচেয়ে বেশি নিরাপদ থাকবে। বিভাজন নয়, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি৷

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর বিএনপি সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল