• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ বিদ্যুতের দাম ১৭ থেকে ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রভাব বাংলাদেশে পড়বে না ডেমরায় বাসায় ঢুকে অস্ত্রের মুখে ডাকাতি জবির বাসে নবীনদের হেনস্তা করলে কঠোর শাস্তির নির্দেশ শাপলা চত্বরের প্রতিবাদহীনতাই কাল হয়েছিল : আলী হাসান উসামা রাষ্ট্র ও রাজনীতিকে প্রশ্ন করতে পারাটাই হচ্ছে গণমাধ্যমের দক্ষতা : তথ্যমন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়কে জঙ্গি কারখানা হতে দেবো না : শিক্ষামন্ত্রী গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি মানবাধিকারকর্মীরা জনকল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে : আবদুস সালাম

বিএনপি হোক বা আওয়ামী লীগ

মিথ্যা মামলা চাই না: মির্জা ফখরুল

   ৩০ এপ্রিল ২০২৫, ০৬:৪৪ পি.এম.
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংগৃহীত ছবি

নিজস্ব প্রতিবেদক
জনগণের অধিকার রক্ষায় বিএনপি সব সময় তৎপর এবং সক্রিয় থাকবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৩০ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁ ইউনিয়নের কিশমত কেশুরবাড়ি লক্ষীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মির্জা  ফখরুল বলেন, ভোট দিন আর না দিন, জনগণের পাশে আছে বিএনপি। জনগণের অধিকার রক্ষার দায়িত্ব বিএনপির, জনগণের ওপর অন্যায় অবিচার যেন না হয় তারও দায়িত্ব বিএনপির।
 
এসময় মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করারও সমালোচনা করেন বিএনপির মহাসচিব।
 
তিনি বলেন, দীর্ঘ ১৫ বছর মিথ্যা মামলায় জর্জরিত বিএনপির প্রতিটি কর্মী। হিন্দু হোক, মুসলিম হোক, বিএনপি হোক আর আওয়ামী লীগ হোক, আর কোনো মিথ্যা মামলা চাই না। সুবিচার চাই, ন্যায়বিচার চাই।
 
এসময় অভিযোগ করে তিনি, দেশে হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব বাধিয়ে পতিতরা ফায়দা হাসিলের চেষ্টা করছে, সেই ফায়দা নিতে দেয়া হবে না। বিভাজন বাদ দিয়ে শান্তির দেশ গঠনের আহ্বান জানান তিনি।
 
আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, অন্যায় যে করবে তার বিষয়ে আপস নেই। অপরাধী যে দলেরই হোক অন্যায় করলে ছাড় নয়। অন্যায় করলে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার আহ্বান জানান বিএনপির মহাসচিব।

দ্রুততম সময়ে নির্বাচন দেয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচন চায় সবাই, কারণ একটা ভোটের মাধ্যমে জনগণের সরকার গঠন করা যায়। যারা আমাদের সবার সরকার হবে। ভোট হবে যেখানে আমার ভোট আমি দিবো, যাকে খুশি তাকে দিবো। যে ভোট ১৫ বছর আওয়ামী লীগ জনগণকে দিতে দেয়নি। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাপলা চত্বরের ঘটনা তদন্তে স্বাধীন কমিশন চান জামায়াত আমির
শাপলা চত্বরের ঘটনা তদন্তে স্বাধীন কমিশন চান জামায়াত আমির
ঢাকা উত্তর-দক্ষিণ বিএনপি পুনর্গঠনে আলোচনায় যারা
ঢাকা উত্তর-দক্ষিণ বিএনপি পুনর্গঠনে আলোচনায় যারা
মুসলিমরা মমতাকে ভোট দিয়েছেন, আমার জয় হিন্দুত্ববাদের জয়: শুভেন্দু
মুসলিমরা মমতাকে ভোট দিয়েছেন, আমার জয় হিন্দুত্ববাদের জয়: শুভেন্দু