• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ

‘নির্বাচিত সরকার ছাড়া রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার সম্ভব নয়’


প্রকাশ:  ৩০ এপ্রিল ২০২৫, ০৮:১৯ পি.এম.
শেয়ার করুন 0
‘নির্বাচিত সরকার ছাড়া রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার সম্ভব নয়’

নিজস্ব প্রতিবেদক
নির্বাচিত সরকার ছাড়া রাষ্ট্রের প্রয়োজনীয় কোনো সংস্কারই সম্ভব নয় বলে জানিয়েছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। বুধবার (৩০ এপ্রিল) বরিশাল নগরীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণকালে এ কথা বলেন তিনি।

রহমাতুল্লাহ বলেন, একটি দেশের রাষ্ট্রকাঠামো মেরামতে নির্বাচিত সরকার প্রয়োজন। অনির্বাচিত সরকার বেশিদিন ক্ষমতায় থাকলে সকল দিক থেকে দুর্বল হতে থাকে। নির্বাচিত সরকার খুব দ্রুত প্রয়োজন। নির্বাচিত সরকারের অধীনেই বাস্তবমুখী নির্বাচন সম্ভব। নির্বাচিত সরকার না থাকলে এ সংস্কারগুলো শুধু কাগুজে কলমেই থেকে যাবে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো সংস্কার বাস্তবায়ন করতে হলে নির্বাচিত সরকার ছাড়া সম্ভব নয়।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার করার দায়িত্ব সংবিধানে দেয়া নেই। সাংবিধানিক দায়িত্ব হচ্ছে সুষ্ঠু নির্বাচন দেওয়া ও রুটিন মাফিক কাজ করা।

রহমাতুল্লাহ বলেন, বাংলাদেশকে যারা পিছিয়ে রেখেছে তাদের বিরুদ্ধে চপেটাঘাত হিসেবে এই ৩১ দফা। জনগণ সেটিকে গ্রহণ করে নিয়েছে। তারা মনে করছে, ৩১ দফার আলোকে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। দেশের অর্থনীতি, স্বাস্থ্য সমস্যা, বেকারত্ব, শিক্ষাখাতসহ সব সমস্যা নিরসনে ৩১ দফা মাইলফলক হিসেবে কাজ করবে।

এসময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপি’র সদস্য জাহিদুর রহমান রিপন, নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক তারিক সুলাইমান, স্বাধীনতা ফোরাম, নগরের সদস্য সচিব নাজমুস সাকিব, শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপি নেতা হেমায়েত হোসেন মুরাদ, নাসির হোসেন,  কাশিপুর ইউনিয়ন বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন, ইলিয়াস আহমেদ, নগর ছাত্রদল নেতা ওবায়দুল ইসলাম উজ্জ্বল, সদর উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, বিএম কলেজ ছাত্রদল নেতা কবর মুবীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ- দপ্তর সম্পাদক সগীর হোসেন প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি