• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

শ্রম ও কর্মসংস্থান

উপদেষ্টার সাথে ইন্ডাষ্ট্রিয়াল গ্লোবাল ইউনিয়নের প্রতিনিধিদলের সাক্ষাৎ

   ৩ মে ২০২৫, ০৬:০১ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক: 

শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেনের সাথে গতকাল শুক্রবার(৩ মে) রাজধানীর এক হোটেলে আন্তর্জাতিক শ্রমিক সংগঠন ইন্ডাষ্ট্রিয়াল গ্লোবাল ইউনিয়নের জেনারেল সেক্রেটারি মি. অ্যাটলে হোই-এর নেতৃত্বে প্রতিনিধিদল সাক্ষাৎ করেন।

এতে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) ও জাহাজ ভাঙা শিল্পে শ্রমিকদের অধিকার, ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন, কলকারখানা পরিদর্শন, মজুরি বৃদ্ধি, কর্মপরিবেশ উন্নয়ন এবং পেশাগত নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

উপদেষ্টা জানান, সরকার শ্রম আইন সংশোধনে ত্রিপক্ষীয় কাউন্সিলের মাধ্যমে ঐকমত্য প্রতিষ্ঠা করেছে। সংশোধনে অলাভজনক প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন অধিকার সম্প্রসারণ, শিশু ও জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ, নারী বৈষম্য ও সহিংসতা রোধে কঠোর শাস্তির বিধান অন্তর্ভুক্ত হয়েছে।

তিনি কম্বোডিয়া ও ভিয়েতনামের মতো বাংলাদেশে উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য ইন্ডাস্ট্রিঅলের মাধ্যমে সকল ব্র্যান্ড ও বায়ারদের প্রতি আহ্বান জানান। 

উপদেষ্টা ইন্ডাষ্ট্রিঅল গ্লোবাল ইউনিয়নের মাধ্যমে বাংলাদেশে অবস্থিত দেশি ও বিদেশি সকল কারখানা ফ্যাক্টরি শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধের জন্য আহ্বান জানান। 

মি. হোই বাংলাদেশের শ্রম সংস্কার ও নিরাপদ কর্মপরিবেশ গঠনের প্রচেষ্টাকে স্বাগত জানান। তিনি মজুরি বৃদ্ধি ও শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের ওপর জোর দেন।  

এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামান, ইন্ডাষ্ট্রিয়ালের সহকারী জেনারেল সেক্রেটারি মি. কেমাল ওজকান ও আঞ্চলিক সম্পাদক আশুতোষ ভট্টাচার্য।  

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি