• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

গণমাধ্যমগুলোর

‘১৫ বছরের কার্যকলাপ নিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করা হবে’


প্রকাশ:  ৪ মে ২০২৫, ০৩:২৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
বিগত ১৫ বছরে সাংবাদিকরা কেমন চাপে ছিলো, হাউজগুলো কী নীতিমালায় চলেছিলো তা নিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

রোববার (৪ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রাজধানীর টিআইবির কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মাহফুজ আলম বলেন, সংবাদমাধ্যম যা ইচ্ছা লেখার অধিকার রাখে। যত বেশি সংবাদমাধ্যম প্রশ্ন করবে তত দায়িত্বশীল হবে প্রতিষ্ঠান। তাই প্রশ্ন করতে হবে সাংবাদিকদের, এই সরকার তা নিতে রাজি আছে।

তিনি বলেন, হত্যা মামলা হচ্ছে যা আমাদের বিব্রত করছে। মামলা হওয়া আর বিচার চলা ভিন্ন বিষয়। স্থানীয়ভাবে মামলা বাণিজ্য হয়। যতক্ষণ সংস্কার বাস্তবায়ন না হয়, রাজনৈতিকভাবে একমত না হওয়া যায় ততক্ষণ পর্যন্ত গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হবে না। অনেক ভুয়া মামলা হচ্ছে, সেগুলো মনিটরিং হচ্ছে। 

বাংলাদেশের মিডিয়ায় অ্যাকাউন্টেবিলিটি দরকার। সাংবাদিকতার জন্য করা সুরক্ষা আইন বাস্তবায়নযোগ্য জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, মিডিয়া সুরক্ষা আইন করা হবে।

তিনি আরও বলেন, বিগত ১৫ বছরে মানুষের ক্ষোভ আছে। কোনো হাউজেই হামলা হয়নি। সরকার চেষ্টা করছে গণমাধ্যমকে সুরক্ষা দিতে, সাংবাদিকরা যেন স্বাধীনভাবে কাজ করতে পারে। তবে সাংবাদিকদের দায়িত্বশীল ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ঢাকা প্রতিদিন’-এর বিশেষ প্রতিবেদক হাফিজুর রহমান (এইচ আর শফিক)।ছবি: ভিওডি বাংলা
সংবাদ প্রকাশের পর সাংবাদিক এইচ আর শফিক গ্রেপ্তার
উধাও হচ্ছে সাংবাদিকদের ফেসবুক অ্যাকাউন্ট
উধাও হচ্ছে সাংবাদিকদের ফেসবুক অ্যাকাউন্ট
ছবি: সংগৃহীত
যেভাবে জন্ম নেয় একটি সংবাদ