• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

খাসিয়া সম্প্রদায়ের ভূমির অধিকার নিয়ে ইবিতে পিএইচডি সেমিনার

   ৪ মে ২০২৫, ০৮:৪৮ পি.এম.

ইবি প্রতিনিধি: 

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল' এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগে আদিবাসী  ‘ট্রেডিশনাল ল্যান্ড রাইটস অব ইনডিজেনিয়াস পিপল: দ্যা কেইস অব খাসিয়া কমিউনিটি ইন বাংলাদেশ’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ মে) বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনে আইন অনুষদের সেমিনার কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে আইন বিভাগের অধ্যাপক ড. সেলিম তোহার সভাপতিত্বে বিশেষজ্ঞ হিসেবে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. হাসিবুল আলম প্রধান ও আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল করিম খান। আরো উপস্থিত ছিলেন ল' অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মেহেদী হাসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা। 

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ল' অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সাহিদা আখতার। গবেষণার বিষয়বস্তু ছিলো ‘অবসারবেন্স অন ল্যান্ড অনারশিপ অ্যান্ড ল্যান্ড লস অ্যামং খাসিয়া কমিউনিটি ইন বাংলাদেশ’। গবেষণাটির তত্ত্বাবধানে ছিলেন আইন বিভাগের অধ্যাপক ড. সৈয়দা সিদ্দিকা।

গবেষক সাহিদা আখতার উপস্থাপিত প্রবন্ধের মূল বিষয়বস্তু- বাংলাদেশে বসবাসরত আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে উল্লেখযোগ্য খাসিয়া জনগোষ্ঠী। এছাড়াও আরো বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী রয়েছে।  এই জনগোষ্ঠীরা বিভিন্ন সময়ে ভূমির অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তাদের নিপীড়ন করে পৌত্রিক ভূমি থেকে উচ্ছেদ করা হচ্ছে। এ গবেষণার মাধ্যমে বিদ্যমান আইন সংশোধন করে অথবা নতুন আইন প্রণয়নের মাধ্যমে খাসিয়াদের প্রথাগত আইনের সমন্বয় করে কিভাবে তাদের জীবনযাত্রার উন্নতি করা যায় সে বিষয়ে তুলে ধরা হয়েছে।

আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল করিম খান ভূমি সংক্রান্ত আইন পরিবর্তন বা সংশোধনীর মাধ্যমে বিদ্যমান ল্যান্ড ট্রাইবুনালের পাশাপাশি ভূমি আদালত গঠন করা, সংশ্লিষ্ট দপ্তরে ভূমি এক্সপার্ট নিয়োগ ও ভূমি সংশ্লিষ্ট অপরাধ দমনের লক্ষ্যে পুলিশদের থেকে স্পেশাল ব্রাঞ্চ গঠন করার ওপর আলোকপাত করেন।

ভিওডি বাংলা/মো. সামিউল ইসলাম/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য